সিলিন্ডার শেষের পথে? কম গ্যাসে কীভাবে রান্না করবেন, জানুন এখনই

Published on:

Published on:

Cooking Tips worried about running out of gas? Cooking will be quick with a little gas
Follow

বাংলা হান্ট ডেস্ক: মধ্যপ্রাচ্যের যুদ্ধের ফলে বর্তমানে বিশ্বজুড়ে দেখা দিয়েছে গ্যাসের সংকট। এই গ্যাসের সংকটের ফলে যথারীতি মধ্যবিত্ত ঘরে এখন চিন্তার বিষয় হয়ে দাঁড়িয়েছে দেশ শেষ হয়ে গেলে কিভাবে রান্না করা হবে। কারণ কেন্দ্র সরকারের তরফ থেকে গ্যাস বুকিং এর সময়সীমা বাড়িয়ে দেওয়া হয়েছে। পাশাপাশি এক ধাক্কায় বাড়িয়ে দেওয়া হয়েছে রান্নার গ্যাসের সিলিন্ডারের দাম। তবে আজকের প্রতিবেদনে রইল আপনি স্বল্প খরচে ও অল্প গ্যাস ব্যবহার করে কিভাবে বাড়িতে রান্না করতে পারবেন সেই বিষয়ে সমস্ত তথ্য (Cooking Tips)।

সিলিন্ডার শেষের দুশ্চিন্তা? অল্প গ্যাসেই রান্না হবে ঝটপট, জানুন উপায় (Cooking Tips)

একই মধ্যপ্রাচ্যের যুদ্ধের ফলে যথাটিতে গ্যাসের আকাল দেখা দিয়েছে সারা বিশ্ব জুড়ে। তার ওপরে বেড়েছে রান্নার গ্যাসের দাম। এর ফলে যথারীতি রাতের ঘুম উঠেছে সাধারণ মানুষদের। কিন্তু আপনি বেশ কয়েকটি উপায়ে অল্প গ্যাস ব্যবহার করে দীর্ঘদিন রান্না করতে পারবেন সেই রকমের টিপস আজকের প্রতিবেদনে রইল (Cooking Tips)।

Cooking Tips worried about running out of gas? Cooking will be quick with a little gas

আরও পড়ুন: রিল বানানোর মাশুল! নিজের বুকেই গুলি চালাল যুবক,তারপর… ভাইরাল ভিডিও

১) গ্যাসে রান্না করার জন্য আপনাকে জানতে হবে বেশ কয়েকটি নিয়ম। এর মধ্যে প্রথম হল ভেজা পাত্র কখনো গ্যাসের ওভেনে বসাবেন না। এতে জ্বালানোর খরচ বেশি হয়। তাই সবসময় গ্যাস ওভেনে কোন পাত্র বসানোর আগে সেটাকে ভালো করে কাপড় দিয়ে মুছে নিন।

২) গ্যাস বাঁচাতে চাইলে সবসময় খাবার ঢেকে রান্না করুন। এতে খাবার তাড়াতাড়ি সেদ্ধ হয় পাশাপাশি গ্যাসের খরচও কমে যায়।

৩) প্রেসার কুকারে রান্না করলে আপনার গ্যাস কম ব্যবহৃত হবে। পাশাপাশি তাড়াতাড়ি রান্নাও হয়ে যাবে। এর ফলে যতটা সম্ভব এখন প্রেসার কুকারে রান্না করার চেষ্টা করুন।

৪) আপনার যদি কখনো মনে হয় যে গ্যাস শেষ হয়ে আসছে, তাহলে ডাল বা তরকারি, একটু বেশি করে রান্না করে রেখে দিন। প্রয়োজন পড়লে সেই খাবারগুলোকে ফ্রিজের ভেতরে স্টোরেজ করে রাখতে পারবেন (Cooking Tips)।