বাংলাহান্ট ডেস্ক : রাজ্যে উন্নয়নের ক্ষেত্রে এক বড় পদক্ষেপ নিল প্রশাসন। পূর্ব মেদিনীপুরের দাদনপাত্রবাড়ে (Dadanpatrabar Port) গভীর সমুদ্র বন্দর তৈরির প্রস্তুতি শুরু করেছে রাজ্যের শিল্প দফতর। তাজপুরের বদলে দাদনপাত্রবাড়ে তৈরি হচ্ছে এই সমুদ্র বন্দর। জানা যাচ্ছে, সেখানে ১৭০০ একর জমি রয়েছে রাজ্য প্রশাসনের। এই প্রকল্প বাস্তবায়িত করতে আর কী কী প্রয়োজন সে বিষয়ে প্রস্তুতি খতিয়ে দেখতে বুধবার সেখানে যাচ্ছেন রাজ্যের শিল্প সচিব বন্দনা যাদব।
দাদনপাত্রবাড়ে গভীর সমুদ্র বন্দর (Dadanpatrabar Port) তৈরির প্রস্তুতি
সূত্রের খবর, পূর্ব মেদিনীপুর জেলা প্রশাসন এবং বিশেষজ্ঞদের নিয়ে গোটা এলাকা সরেজমিনে খতিয়ে দেখবেন শিল্প সচিব। তারপরেই এই সমুদ্র বন্দর প্রকল্প নিয়ে আনুষ্ঠানিকভাবে রাজ্যের তরফে দরপত্র প্রকাশ করা হতে পারে। জলপথে উন্নয়নের জন্য বেশ কিছু পদক্ষেপ নিতে উদ্যোগী হয়েছে নয়া রাজ্য সরকার।

একাধিক প্রকল্পে অগ্রগতি: একদিকে যেমন থমকে থাকা আদানিদের গভীর সমুদ্র বন্দর প্রকল্পের পুনরুজ্জীবনের উদ্যোগ নেওয়া হয়েছে, অন্যদিকে ওয়াটার মেট্রো প্রকল্পের সূচনাও হতে চলেছে। গত জুনে কেন্দ্রীয় বন্দর ও জাহাজ মন্ত্রী এবং প্রতিমন্ত্রীর সঙ্গে নবান্নে বৈঠকের পর এই ঘোষণা করেন মুখ্যমন্ত্রী।
আরও পড়ুন : বিনামূল্যে বায়োমেট্রিক আপডেট পোস্ট অফিসে, নতুন আধার কার্ড তৈরি, নথি আপডেটের জন্য কত খরচ?
তাজপুর থেকে সরছে বন্দর: উল্লেখ্য, তাজপুরে গভীর সমুদ্র বন্দর (Dadanpatrabar Port) তৈরির পরিকল্পনা কিন্তু দীর্ঘদিনের। প্রশাসনিক কর্তা সহ আদানির লোকজন বেশ কয়েকবার সরেজমিনে ঘুরে গিয়েছেন। ২০২৫ সালে তাজপুরে বন্দরের সাইট অফিস হয়েছে। এই প্রকল্পের আর কোনও লক্ষণীয় অগ্রগতি হয়নি।
আরও পড়ুন : ফুটবল জ্বরে কাবু কলকাতা, জেলায় জেলায় জায়ান্ট স্ক্রিন, নন্দনে বড়পর্দায় আর্জেন্টিনা বনাম স্পেন
তাজপুর, শঙ্করপুর, চাঁদপুর সহ সামগ্রিক এলাকায় প্রকৃত পরিকাঠামো নিয়ে নিয়েও ছিল একাধিক প্রশ্ন। তবে রাজ্যে পালাবদল হতেই এবার তাজপুর থেকে দাদনপাত্রবাড়ে গেল গভীর সমুদ্র বন্দর প্রকল্প।













