Durga Puja 2026 Live Updates

SIR শুনানিতে হাজিরা দিয়ে ছবি-অটোগ্রাফ! কী ঘটল সাংসদ দেবের সঙ্গে?

Published on:

Published on:

Follow

বাংলাহান্ট ডেস্ক : এসআইআর শুনানিতে ডাক পড়েছিল অভিনেতা সাংসদ দেবের (Dev)। বুধবার যাদবপুরে কাটজুনগর স্বর্ণময়ী বিদ্যাপীঠে হাজিরা দিতে গিয়েছিলেন তিনি। কী হল সেখানে? শুনানি প্রক্রিয়া শেষে বাইরে বেরিয়ে এসে মুখ খুললেন তৃণমূল সাংসদ।

এসআইআর শুনানির হাজিরা দিলেন দেব (Dev)

দেব জানালেন, তাঁকে ভোগান্তি পোহাতে হয়নি। বরং দেশের জনগণ তথা প্রবীণ মানুষদের নিয়েই তিনি চিন্তিত। যাদের আধ ঘন্টাও লাইনে দাঁড়ানোর ক্ষমতা নেই তাঁদের নিয়ে চিন্তিত তিনি। নির্বাচন কমিশনের কাছেও এ বিষয়ে আবেদন জানিয়েছেন দেব। তিনি বলেন, ভুল কার তা তিনি নিজেই জানেন না। নিয়ম মেনেই ফর্ম ফিল আপ করেছেন। তারপর আইন মেনে হাজিরা দিয়েছেন শুনানির জন্য। কী কী নথি নিয়ে যেতে হবে তা আগে থেকে জেনে নিয়েছিলেন তিনি।

Dev attended sir hearing

কী বললেন দেব: দেবের প্রশ্ন, তিনি কাউকেই দোষারোপ করছেন না। কিন্তু ২০১১ সাল থেকে তিনি ভোট দিচ্ছেন। তবে কি সেগুলো ভুল ভোট ছিল? রাজনীতি চলতেই থাকবে। তবে তাঁর চিন্তা প্রবীণ নাগরিকদের নিয়ে। অনেকে আধ ঘন্টার বেশি লাইনে দাঁড়াতেই পারেন না। তাদের নিয়ে কমিশন যেন একটু ভাবে, অনুরোধ দেবের (Dev)।

  আরও পড়ুন : শুভেন্দুর কনভয়ে হামলার ঘটনায় ভিন্ন ধারায় মামলা, পুলিশের বিরুদ্ধে ফের হাইকোর্টের দ্বারস্থ বিজেপি

কী হল ভেতরে: তিনি আরও জানান, প্রামাণ্য নথি হিসেবে নিয়ে গিয়েছিলেন পাসপোর্ট। রসিকতা করে দেবের জবাব, তিনি সাংসদ। যে দলেই থাকুন না কেন, অন্য দল হ্যারাস করবে। কিন্তু তাঁর প্রশ্ন, ভোটের দু তিন মাস আগে কেন শুরু হল এসআইআর? এক বছর আগে কেন হল না?

আরও পড়ুন : কসবা ল কলেজ মামলায় চার্জগঠন, ধর্ষক মনোজিত্‍ ও তার তিন সঙ্গী! কী পরিণতি প্রাক্তন TMCP নেতার?

হাজিরা দিতে এসে কী কী করতে হল দেবকে? উত্তরে তারকা সাংসদ জানান, ভেতরে অনেক ছবি তুলেছেন, অনেককে অটোগ্রাফ দিয়েছেন। আর কিছু কাগজে সই করেছেন।