শুভেন্দুর কনভয়ে হামলার ঘটনায় ভিন্ন ধারায় মামলা, পুলিশের বিরুদ্ধে ফের হাইকোর্টের দ্বারস্থ বিজেপি

Published on:

Published on:

Follow

বাংলাহান্ট ডেস্ক : চন্দ্রকোণায় শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) কনভয়ে হামলার ঘটনায় পুলিশি পক্ষপাতিত্বের অভিযোগ তুলে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হল বিজেপি। একই ঘটনায় তৃণমূল এবং বিজেপি, দুই পক্ষের বিরুদ্ধে আলাদা আলাদা ধারায় মামলা রুজু করেছে পুলিশ। এমনই অভিযোগ এনে উচ্চ আদালতের দ্বারস্থ হয়েছে গেরুয়া শিবির।

শুভেন্দুর (Suvendu Adhikari) কনভয়ে হামলার ঘটনায় হাইকোর্টের দ্বারস্থ বিজেপি

বিজেপির অভিযোগ, গত শনিবার চন্দ্রকোনা রোডে বিক্ষোভের মুখে পড়ে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর কনভয়। তাঁকে স্বাগত জানাতে রাস্তার দুধারে যে বিজেপি কর্মীরা দাঁড়িয়ে ছিলেন তাদের উপরে তৃণমূল কর্মীরা হামলা চালায় বলে অভিযোগ। ওই ঘটনার পর দুপক্ষই যায় থানায়। দায়ের হয় দুটি মামলা। কিন্তু বিজেপির অভিযোগ, বিজেপি সমর্থকরা আক্রান্ত হওয়া সত্ত্বেও তাদের বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় মামলা দায়ের করেছে পুলিশ। অন্যদিকে তৃণমূল সমর্থকদের বিরুদ্ধে জামিন যোগ্য ধারায় দায়ের হয়েছে মামলা।

Bjp moved to Calcutta high Court on suvendu adhikari convoy attack incident

পুলিশের বিরুদ্ধে অভিযোগ: এরপরেই সংশ্লিষ্ট এফআইআর খারিজের দাবিতে মামলা দায়ের করে বিজেপি। ‘একই যাত্রায় পৃথক ফল কেন?’ প্রশ্ন তুলে পদ্ম শিবিরের কটাক্ষ, রাজ্যের শাসকের ‘দলদাস’এ পরিণত হয়েছে পুলিশ। তাই বিজেপি কর্মীরা আক্রান্ত হওয়া সত্ত্বেও কঠোর ধারা লাগু হয়েছে তাদের বিরুদ্ধেই।

আরও পড়ুন: দুশোর বেশি তদন্তকারী অফিসার! ভোটের আগেই বড় কিছু ঘটার ইঙ্গিত? দলে দলে ইডি-সিবিআই ঢুকছে রাজ্যে

শাসক দলের বিরুদ্ধে অভিযোগ: উল্লেখ্য, গত শনিবার পুরুলিয়া থেকে ফেরার পথে হামলার ঘটনা ঘটে শুভেন্দুর (Suvendu Adhikari) কনভয়ে। দলীয় কর্মীদের উপরে আক্রমণের প্রতিবাদে এবং অভিযুক্ত তৃণমূল কর্মীদের গ্রেফতারের দাবিতে সেদিন স্থানীয় পুলিশ ফাঁড়িতে অবস্থান বিক্ষোভ করেছিলেন শুভেন্দু।

আরও পড়ুন : বিডিও অফিসে ভাঙচুর, TMC বিধায়কের নির্দেশে মাইক্রো অবজার্ভারদের উপরে ‘আক্রমণ’, বড় পদক্ষেপ শুভেন্দুর

বিরোধী দলনেতার কনভয়ে হামলার ঘটনাতে সিবিআই তদন্তের দাবিতেও কলকাতা হাইকোর্টে একটি মামলা দায়ের হয়েছে। আর এবার স্থানীয় পুলিশের পক্ষপাতিত্বের অভিযোগে আরও একটি মামলা দায়ের হল আদালতে। এবার এই প্রেক্ষিতে আদালতের পর্যবেক্ষণ কী হয় সেদিকেই নজর থাকবে রাজনৈতিক জগতের।