ভারতের জয়ের মুহূর্তে রাহুল দ্রাবিড়ের রেকর্ড ভাঙলেন পাডিক্কল! দিলেন ভবিষ্যৎ পরিকল্পনার আভাসও

Published on:

Published on:

Follow

বাংলা হান্ট নিউজ ডেস্কঃ শ্রীলঙ্কার বিরুদ্ধে (Sri Lanka vs India) টেস্ট সিরিজ জিতে ফিরছে ভারত। আর এই সিরিজে ভারতীয় দলের (Indian Cricket Team) সবচেয়ে বড় পাওয়া হলো দেবদত্ত পাডিক্কল (Devdutt Padikkal)। তার অভাবনীয় পারফরম্যান্স দেখে অনেকেই এখন তার তুলনা করছেন কিংবদন্তি রাহুল দ্রাবিড়ের (Rahul Dravid) সাথে। দীর্ঘদিন ভারতের ব্যাটিং অর্ডারের তিন নম্বর পজিশনটি আগলে রেখেছিলেন দ্য ওয়াল। শ্রীলঙ্কা সফরে দেবদত্তর ব্যাটিং দেখে অনেকেই মনে করছেন দ্রাবিড়ের যোগ্য উত্তরসূরী পেয়ে গেছে ভারত।

এই সফরে রাহুল দ্রাবিড়ের একটি বড় রেকর্ডও ভেঙেছেন দেবদত্ত। তিনি ব্যাট হাতে ৩২৮ রান করে সিরিজের সেরা ক্রিকেটারের পুরস্কার জিতেছেন। তার পাশাপাশি দুই ম্যাচের কোনও টেস্ট সিরিজে একজন ভারতীয় ব্যাটারের করা সর্বোচ্চ রানসংগ্রহের রেকর্ডও ভেঙে দিয়েছেন তিনি। ১৯৯৮-৯৯ মরশুমে নিউজিল্যান্ডের বিরুদ্ধে দুই টেস্টে ৩২১ রান করে এই রেকর্ড দখল করেছিলেন দ্রাবিড়। কিন্তু এখন এই রেকর্ড দেবদত্তের দখলে।

তবে এখানেই থেমে থাকতে চান না পাডিক্কল। নিজের পরবর্তী লক্ষ্যও স্থির করে ফেলেছেন এই বাঁ-হাতি ব্যাটার। তিনি বলেছেন, “এই সিরিজে সুযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত হওয়ার পর থেকেই দারুণ এক অনুভূতি কাজ করছিল এবং আমি এর জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছিলাম। আমার মনে হয়েছিল, নিজেকে প্রমাণ করার এবং সবার সামনে এটা দেখানোর এটাই উপযুক্ত সময় যে আমি বড় ইনিংস খেলার সক্ষমতা রাখি, যেমনটা আমি আমার পুরো ফার্স্ট-ক্লাস ক্রিকেট কেরিয়ার জুড়ে করে এসেছি। টেস্টের মঞ্চেও যে সেই সামর্থ্যের প্রতিফলন ঘটাতে পেরেছি, তাতে আমি সত্যিই খুব আনন্দিত। এই সাফল্যে আমি অত্যন্ত খুশি এবং আশা করছি, এখান থেকে পাওয়া আত্মবিশ্বাসকে কাজে লাগিয়ে আমি আমার কেরিয়ারকে আরও এগিয়ে নিতে পারব।”

আরও পড়ুন: ICC ও BCCI শাস্তি দিচ্ছে না ভারতীয় ক্রিকেটারদের? এবার মাঞ্জরেকরের মন্তব্যের কড়া প্রতিক্রিয়া যশস্বী জয়সওয়ালের

শ্রীলঙ্কার মাটিতে জোড়া শতরান সহ ১০৯.৩৩ গড়ে ব্যাটিং করে তিনি টেস্ট ক্রমতালিকায় ফের প্রবেশ করেছেন। মাত্র ৪টি ম্যাচ খেলে তিনি উঠে এসেছেন ক্রমতালিকার ৫৯ তম স্থানে। তিনি যে দুর্দান্ত ফর্মে রয়েছেন তা বজায় থাকলে খুব দ্রুতই প্রথম দশে উঠে আসবেন তিনি। সামনে রয়েছে নিউজিল্যান্ড সফর ও ঘরের মাটিতে অজিদের বিরুদ্ধে সিরিজ। সেই দুটি সিরিজে তিন নম্বর ব্যাটিং পজিশনে তার আসল পরীক্ষা হবে বলে মনে করছেন ক্রিকেট বিশেষজ্ঞরা।

আরও পড়ুন: প্রিয় ক্রিকেটারের সাথে দেখা করতে সাইকেলে ওড়িশা থেকে মুম্বাই! ভক্তের কান্ড দেখে অবাক রোহিত শর্মা

শ্রীলঙ্কার মাটিতে একটি নির্দিষ্ট টেস্ট সিরিজে সর্বাধিক রানসংগ্রাহকারী ভারতীয়দের তালিকায় পাঁচ নম্বরে উঠে এসেছেন তিনি। পাঠকদের সুবিধার্থে তালিকাটি তুলে ধরা হলো সকলের সামনে….

১. শচীন টেন্ডুলকার: ৩৯০ রান (২০১০ সাল)
২. শিখর ধাওয়ান: ৩৫৮ রান (২০১৭ সাল)
৩. বীরেন্দ্র সেওবাগ: ৩৪৮ রান (২০১০ সাল)
৪. বীরেন্দ্র সেওবাগ: ৩৪৪ রান (২০০৮ সাল)
৫. দেবদত্ত পাডিক্কল: ৩২৮ রান (২০২৬ সাল)