বাংলাহান্ট ডেস্ক : বাড়িতে নিরামিষ? তাহলে পনিরের উপরেই ভরসা করেন অনেকে। অনেকেই পনির খেতে পছন্দ করেন। তবে নিরামিষ একঘেয়ে আলু পনিরের তরকারি (Recipe) খেয়ে অরুচি ধরে গেলে বদলে ফেলুন স্বাদ। চেখে দেখুন ভিন্ন ধরণের রেসিপি।
ধাবা স্টাইল মটর পনির রেসিপি (Recipe)
পনির খেতে ভালোবাসলে বানিয়ে নিতে পারেন নিরামিষ মটর পনির। সহজ রেসিপি, নামমাত্র উপকরণেই তৈরি হয়ে যাবে এই সুস্বাদু পদ। কীভাবে রাঁধবেন মটর পনির, রইল রেসিপি-

ধাবা স্টাইল মটর পনিরের উপকরণ:
পনির- ২০০ গ্রাম
মটরশুঁটি- ১ কাপ
পেঁয়াজ- ১ টি
টমেটো- ১ টি
আদা রসুন বাটা- ১ চা চামচ
হলুদ গুঁড়ো
ধনে গুঁড়ো
জিরে গুঁড়ো
লঙ্কা গুঁড়ো
গরম মশলা গুঁড়ো
আরও পড়ুন : অরেঞ্জ লাইনে বড় অগ্রগতি, এগোলো তৃতীয় পর্যায়ের কাজ, কবে ছুটবে কবি সুভাষ-জয় হিন্দ মেট্রো?
ধাবা স্টাইল মটর পনিরের প্রণালী: প্রথমে প্যানে তেল গরম করে পনিরগুলি হালকা ভেজে তুলে নিন। ওই তেলেই দিন জিরে ফোরন। এরপর দিন পেঁয়াজ বাটা ও আদা রসুন বাটা (Recipe)। ভাজা ভাজা হলে দিয়ে দিন টমেটো বাটা আর সব গুঁড়ো মশলা।
আরও পড়ুন : ২৪ ঘন্টা থেকে কমে মাত্র ৬ ঘন্টা! দিল্লি-শিলিগুড়ি বুলেট ট্রেনের করিডরের রুট কী?
ভালো করে কষাতে কষাতে তেল ছেড়ে দিলেই দিয়ে দিন মটরশুঁটি আর পরিমাণমতো জল। মটর সেদ্ধ হয়ে গেলে ভেজে রাখা পনির ও গরম মশলা গুঁড়ো ছড়িয়ে নামিয়ে নিন মটর পনির।














