বাংলাহান্ট ডেস্ক : কয়েক মাস আগে অভিনয় কেরিয়ারের জেরে সংবাদ শিরোনামে উঠে এসেছিলেন দিতিপ্রিয়া রায় (Ditipriya Roy)। ‘চিরদিনই তুমি যে আমার’ ধারাবাহিকে নায়ক জিতু কামালের সঙ্গে বিতর্কে জড়িয়ে লাইমলাইটে ছিলেন তিনি। সেই সিরিয়াল ছেড়ে বেরিয়ে গিয়েছেন দিতিপ্রিয়া। আর এবার আবারও আলোচনায় উঠে এলেন তিনি, তবে অন্য একটি কারণে।
ব্যক্তিগত জীবনে বড় সাফল্য দিতিপ্রিয়ার p(Ditipriya Roy)
এবার আর অভিনয় নয়, ব্যক্তিগত জীবনে একটি বড় মাইলফলক স্পর্শ করেছেন দিতিপ্রিয়া। স্নাতকোত্তর পাশ করেছেন তিনি। সমাজবিজ্ঞানে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন অভিনেত্রী। সোশ্যাল মিডিয়ায় একগুচ্ছ ছবি শেয়ার করে এই বিশেষ সাফল্যের কথা ভাগ করে নিয়েছেন তিনি অনুরাগীদের সঙ্গে।

অক্লান্ত পরিশ্রম করেছেন অভিনেত্রী: সিস্টার নিবেদিতা বিশ্ববিদ্যালয় থেকে সমাজবিজ্ঞানে মাস্টার্স করেছেন দিতিপ্রিয়া (Ditipriya Roy)। এর আগেই সোশ্যাল মিডিয়ায় একটি পোস্টে তিনি জানিয়েছিলেন, রাত জেগে বহু খসড়া, সুপারভাইজারের সঙ্গে আলোচনা, অক্লান্ত পরিশ্রমের পর থিসিস জমা দিয়ে মাস্টার্স সম্পূর্ণ করেছিলেন তিনি। সেই পোস্টে আবেগঘন হয়ে পড়েছিলেন দিতিপ্রিয়া।
আরও পড়ুন : ফের আত্মহত্যার চেষ্টা মেট্রোয়, ব্লু লাইনে দীর্ঘক্ষণ ব্যাহত পরিষেবা
কী লেখেন দিতিপ্রিয়া: তিনি লিখেছিলেন, যারা সবসময় তাঁর পাশে থেকেছেন তাঁদের প্রতি তিনি কৃতজ্ঞ। বিশেষ করে যারা একসময় ভেবেছিলেন যে তাঁর পেশার কারণে তিনি দশম শ্রেণিও হয়তো পাশ করতে পারবেন না, তাদের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন দিতিপ্রিয়া। তাঁদের সন্দেহই তাঁকে এগিয়ে যাওয়ার শক্তি দিয়েছে, জানান অভিনেত্রী।
আরও পড়ুন : প্রথম দশেও জায়গা নেই, বছর ঘুরতে না ঘুরতেই শেষ হচ্ছে দুই চ্যানেলের দুই সিরিয়াল
বরাবরই অভিনয়ের সঙ্গে সঙ্গে পড়াশোনার প্রতিও বিশেষ গুরুত্ব দিয়েছেন দিতিপ্রিয়া। পাঠভবনে পড়েছেন তিনি। উচ্চমাধ্যমিকে পেয়েছিলেন ৮২ শতাংশ নম্বর। এরপর আশুতোষ কলেজ থেকে সমাজবিজ্ঞানে স্নাতক পাশ করার পর এবার মাস্টার্স ডিগ্রি অর্জন করলেন তিনি।












