বাংলাহান্ট ডেস্ক : বিজেপি ক্ষমতায় আসতেই একের পর এক কেন্দ্রীয় প্রকল্প চালু হচ্ছে বাংলায়। আয়ুষ্মান ভারত প্রকল্প, অন্নপূর্ণা ভাণ্ডার থেকে একাধিক কেন্দ্রীয় প্রকল্প শুরু হচ্ছে রাজ্যে। সেই সঙ্গে আরও একটি প্রকল্প চালু হতে চলেছে বাংলায়। আর তা হল পিএম কিষান সম্মান নিধি যোজনা (PM Kisan Yojana)। এই প্রকল্পের আওতায় কৃষকদের বছরে ৬০০০ টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হয়।
কীভাবে আবেদন করবেন পিএম কিষান যোজনার (PM Kisan Yojana) জন্য
বাংলায় এবার শুরু হতে চলেছে এই প্রকল্প। পিএম কিষান যোজনায় আবেদন অনলাইনেও করা যায়। এর জন্য প্রথমে পিএম কিষানের অফিশিয়াল ওয়েবসাইট https://pmkisan.gov.in/ এ যেতে হবে। নতুন আবেদনকারী হলে রেজিস্ট্রেশন করতে হবে। এরপর আবেদনপত্রে ব্যক্তিগত তথ্য পূরণ করে প্রয়োজনীয় নথিপত্র আপলোড করতে হবে। এই প্রকল্পের ২৩ তম কিস্তি খুব শীঘ্রই দেওয়া হবে। তবে কিছু প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন না হলে এই কিস্তি পেতে দেরি হতে পারে।

কী কী বাধ্যতামূলক: কেন্দ্রের তরফে স্পষ্ট করে দেওয়া হয়েছে, এই প্রকল্পের সুবিধা পাওয়ার জন্য ই কেওয়াইসি, আধার লিঙ্ক করা এবং সঠিক ব্যাঙ্ক অ্যাকাউন্টের তথ্য থাকা জরুরি। ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে আধার লিঙ্ক করার জন্য ব্যাঙ্কে গিয়ে ডিবিটি অর্থাৎ ডিরেক্ট বেনিফিট ট্রান্সফার অ্যাকটিভ করতে হবে। এরপর নাম, IFSC কোড এবং অ্যাকাউন্ট নম্বর সঠিক ভাবে আপডেট করতে হবে।
আরও পড়ুন : হরিশ মুখার্জি রোডের অট্টালিকা থেকে কালীঘাট মোড়ের বহুতল, অভিষেকের সম্পত্তির ‘বৈধতা’ সন্ধানে নোটিশ
কারা আবেদন করতে পারবেন: পিএম কিষান প্রকল্পে (PM Kisan Yojana) আবেদনের জন্য কিছু শর্তপূরণ করতে হবে। এর জন্য আবেদনকারী কৃষককে অবশ্যই ভারতীয় নাগরিক হতে হবে। সরকারের ভূমি রাজস্ব দফতরের রেকর্ড অনুযায়ী আবেদনকারীর নিজস্ব চাষযোগ্য জমি থাকতে হবে।
আরও পড়ুন : ‘বাকি জায়গা সিলের প্রয়োজন মনে হয়নি?’, RG Kar মামলায় হাইকোর্টের ভর্ৎসনার মুখে CBI অফিসার
এছাড়াও কোনও প্রাতিষ্ঠানিক ভাগ চাষী এই প্রকল্পের সুবিধা পাবেন না। অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী হলেও বেতন বা পেনশন ১০ হাজার টাকার বেশি হলে মিলবে না সুবিধা। আবেদনকারী কৃষকের নিজের নামে ব্যাঙ্ক অ্যাকাউন্ট এবং আধার কার্ড থাকতে হবে। আধার নম্বরের সঙ্গে মোবাইল নম্বর লিঙ্ক করা থাকতে হবে।













