সুপ্রিম কোর্টে ধাক্কা খাওয়াও পরেও বহাল তবিয়তে ট্রাম্প! করলেন ফের শুল্ক বৃদ্ধির ঘোষণা

Published on:

Published on:

Follow

বাংলাহান্ট ডেস্ক: ‘সুপ্রিম’ হুঁশিয়ারিতেও দমলেন না মার্কিন প্রেসিডেন্ট। সম্প্রতি ট্রাম্পের (Donald Trump) শুল্ক যুদ্ধকে সম্পূর্ণ বেআইনি বলে দাবি করেছে মার্কিন সুপ্রিম কোর্ট। তারপরেও সাময়িক শুল্ক হিসেবে ১০ শতাংশ কর ধার্য করে। তার ২৪ ঘন্টার মধ্যেই ফের সেই হার আরও বেশ কিছুটা বাড়িয়ে দেন। জানান, বিভিন্ন দেশের জন্য ১৫ শতাংশ শুল্ক ধার্য করা হচ্ছে।

ফের শুল্ক বৃদ্ধির ঘোষণা ডোনাল্ড ট্রাম্পের (Donald Trump)

বলা বাহুল্য, ট্রাম্পের এই শুল্ক ধার্য ও এই শুল্ক ধার্য নিয়ে সুপ্রিম কোর্টের বক্তব্য উভয়ের ওপরই নজর রাখছে ভারত। ভারতের তরফ থেকে জানানোও হয়েছে যে, এর ফলে সার্বিক কী প্রভাব পড়তে পারে তা নিয়ে দিল্লির তরফে খতিয়েও দেখা হচ্ছে। এই নিয়ে বাণিজ্য মন্ত্রকের তরফে একটি চার বাক্যের বিবৃতিতও জারি করা হয়। সখানে বলা হয়েছে শুল্ক নিয়ে মার্কিন সুপ্রিম কোর্ট যে রায় দিয়েছে, এবং এই নিয়ে ট্রাম্পের সাংবাদিক মার্কিন প্রশাসনের তরফ থেকে যে যে পদক্ষেপের কথা ঘোষণা করা হয়েছে সে সকল বিষয় গুলির সার্বিকভাবে কতটা এবং কীভাবে প্রভাব পড়তে পারে তা খতিয়ে দেখা হচ্ছে। ট্রাম্পের ১৫ শতাংশ শুল্ক ধার্যের আগেই ভারতের তরফে এই বিবৃতি জারি করা হয়।

আরও পড়ুন: আলু-বেগুনের চপচপে তেলেভাজা নয়, বিকেলের চা জমে উঠছে সয়াবিনের স্বাস্থ্যকর পকোড়ায়

দিল্লির ওই বিবৃতির পরেই ট্রাম্প ট্রুথ সোশ্যাল-এ নিজেই পোস্ট করে জানান, মার্কিন প্রেসিডেন্ট হিসেবে বিভিন্ন দেশের ওপর শুল্কের হার ১০ থেকে বাড়িয়ে ১৫ শতাংশ করা হচ্ছে। তিনি এও জানান সেই দেশগুলির তালিকা এমন কিছু দেশ আছে যাঁরা দশকের পর দশক আমেরিকার থেকে বিভিন্ন সুযোগ সুবিধা নিয়েছে।

 

প্রসঙ্গত গত শুক্রবারই আমেরিকার সুপ্রিম কোর্টে মুখ পুড়িছে ট্রাম্পের। সুপ্রিম কোর্টের তরফে জানানো হয়, একতান্ত্রিক ভাবে ট্রাম্প বিভিন্ন দেশের ওপর বিপুল পরিমাণে যে আমদানি শুল্ক চাপাচ্ছেন তা পুরোপুর্ বেআইনী। মার্কিন কংগ্রেসের অনুমতি ছাড়াই ট্রাম্পের এই কার্যকলাপকে প্রেসিডেন্টের ক্ষমতার অপব্যবহার বলে তোপ দাগে সুপ্রিম কোর্ট। সু্প্রিম কোর্টের এই মন্তব্যের পরই হোয়াইট হাউস থেকে বিবৃতি জারি করে বলা হয়, ‘‘সম্প্রতি কিছু ঘটনার ওপর ভিত্তি করে আইইইপিএ অনুসারে আরোপিত অতিরিক্ত শুল্ক আর কার্যকর হবে না। শীঘ্রই তা আদায় করা বন্ধ হবে।’ এরপরেই আবার ১৯৭৪ সালের মার্কিন বাণিজ্য আইনের ১২২ নম্বর ধারা উল্লেখ করে বিভিন্ন দেশের ওপর ১৫ শতাংশ শুল্ক আরোপের নির্দেশ দেন ট্রাম্প, যা তিনি সাময়িক বলে উল্লেখ করেছেন। যদিও আইন বলছে সেখানেও মার্কিন কংগ্রেসের সিদ্ধান্ত চূড়ান্ত, প্রাথমিকভাবে তাঁদের অনুমোদন ছাড়া ১৫০ দিনের বেশি এরকমভাবে শুল্ক ধার্য করা যায়না।

Donald Trump announces another tariff increase

আরও পড়ুন: ফেব্রুয়ারির শেষ সপ্তাহে কত দিন বন্ধ থাকবে ব্যাঙ্ক? দুর্ভোগ এড়াতে জেনে নিন ছুটির তালিকা

এছাড়াও ট্রাম্প ভারতের সঙ্গে বাণিজ্যিক সম্পর্কের কথা তুলে ধরেন। সম্প্রতি ভারতের সঙ্গে নতুন করে বাণিজ্যিক সমঝোতা করেছে আমেরিকা। সেই সম্পর্কে কোনওরকম পরিবর্তন আসবে না বলেই জানিয়েছেন তিনি। তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে একজন মহান ব্যক্তি হিসেবে আখ্যা দেন। তিনি জানান, মোদি বাণিজ্যিক চুক্তির জন্য অন্য দেশের তুলনায় আমেরিকার ক্ষেত্রে যথেষ্ট নম্র ছিলেন। ভারতের সঙ্গে যে চুক্তি স্বাক্ষরিত হয়েছে তা সর্বাঙ্গে ন্যায্য, তাই সেক্ষেত্রে ভারতের সঙ্গে শুল্কের বিষয়ে কোনওরকম পরিবর্তন করা হচ্ছে না বলে জানিয়েছেন। তাই সেই বিষয়টিও ভারতের তরফ থেকে খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে দিল্লি।