বাংলা হান্ট ডেস্ক: এবার প্রতিরক্ষা ক্ষেত্রে আরও একটি যুগান্তকারী মাইলফলক অর্জন করেছে ভারত (India)। প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে যে, ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন তথা DRDO হাইপারসনিক মিসাইল তৈরির ক্ষেত্রে একটি বড় বাধা দূর করেছে। DRDO-র ‘ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট ল্যাবরেটরি’ তথা DRDL ‘অ্যাক্টিভলি কুলড ফুল স্কেল স্ক্র্যামজেট কমবাস্টর’-এর একটি দীর্ঘমেয়াদী পরীক্ষা সফলভাবে সম্পন্ন করেছে।
বড় সাফল্য ভারতের (India):
পরীক্ষাটি ১,২০০ সেকেন্ড ধরে চলেছিল: জানিয়ে রাখি যে, এই অত্যন্ত গুরুত্বপূর্ন পরীক্ষাটি গত ৯ মে, ২০২৬ তারিখে (শনিবার) হায়দরাবাদের অত্যাধুনিক স্ক্র্যামজেট কানেক্ট পাইপ টেস্ট (SCPT) ফেসিলিটিতে পরিচালিত হয়েছিল। যেখানে ইঞ্জিনটি একটানা ১,২০০ সেকেন্ডের (২০ মিনিট) বেশি সময় ধরে চলেছিল। এর আগে চলতি বছরের জানুয়ারিতে ৭০০ সেকেন্ডের একটি সফল পরীক্ষা পরিচালিত হয়েছিল। এদিকে, এই দীর্ঘমেয়াদী পরীক্ষাটি ভারতের উন্নত এয়ারোস্পেস সক্ষমতা প্রদর্শন করে।
DRDL Hyderabad has conducted second successful extensive long-duration test of Actively Cooled Full Scale Scramjet Combustor, achieving a run time of over 1200 seconds at its state-of-the-art Scramjet Connect Pipe Test (SCPT) Facility on May 09, 2026. This is major advancement… pic.twitter.com/btMU473E8n
— DRDO (@DRDO_India) May 9, 2026
স্ক্র্যামজেট ইঞ্জিনের বিশেষত্ব: উল্লেখ্য যে, স্ক্র্যামজেট ইঞ্জিন বাতাসে থাকা অক্সিজেন ব্যবহার করে মিসাইলকে শব্দের গতির চেয়ে বহুগুণ বেশি গতিতে (হাইপারসনিক) উড়তে সহায়তা প্রদান করে। এছাড়াও, দেশীয়ভাবে তৈরি করা লিকুইড হাইড্রোকার্বন এন্ডথার্মিক ফুয়েল ব্যবহৃত হয়। এছাড়াও, অতিরিক্ত তাপমাত্রায় ইঞ্জিন গলে যাওয়া রোধ করতে এতে একটি হাই-টেম্পারেচার থার্মাল বেরিয়ার কোটিং এবং একটি অ্যাডভান্স কুলিং সিস্টেম রয়েছে।
আরও পড়ুন: পাক দলের অধিনায়ক রোহিত শর্মা! রয়েছেন শুভমানও, বাংলাদেশ-পাকিস্তান টেস্ট ম্যাচে একী কাণ্ড?
সবথেকে উল্লেখযোগ্য বিষয় হল, এই সফল গ্রাউন্ড-টেস্ট ইঞ্জিনের ডিজাইনের সাফল্য প্রদর্শন এর পাশাপাশি ভারতের টেস্টিং ফেসিলিটির সক্ষমতাও প্রদর্শন করেছে। এই প্রযুক্তির মাধ্যমে ভারত এখন হাইপারসনিক ক্রুজ মিসাইল তৈরির ক্ষমতা সম্পন্ন বিশ্বের হাতেগোনা কয়েকটি দেশগুলির তালিকায় যুক্ত হতে পেরেছে।
আরও পড়ুন: মাত্র ১৫ বছরেই দুর্ধর্ষ বিশ্বরেকর্ড বৈভব সূর্যবংশীর! গড়লেন এমন নজির… জানলে চমকে উঠবেন
প্রতিরক্ষা মন্ত্রী জানিয়েছেন শুভেচ্ছা: ইতিমধ্যেই এই বিরাট সাফল্যের জন্য প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং DRDO-র বিজ্ঞানী এবং শিল্প অংশীদারদের অভিনন্দন জানিয়েছেন। তিনি বলেন, এই অর্জন ভারতের হাইপারসনিক ক্রুজ মিসাইল উন্নয়ন কর্মসূচির জন্য একটি শক্তিশালী ভিত্তি স্থাপন করবে। এদিকে, DRDO-র চেয়ারম্যান ড. সমীর ভি. কামাতও দলটির প্রশংসা করেছেন এবং এটিকে ভবিষ্যৎ যুদ্ধ কৌশলের দিকে একটি বৈপ্লবিক পদক্ষেপ হিসেবেও অভিহিত করেছেন।













