মাত্র ৯ দিনের ব্যবধানে আবার ভূমিকম্প ভারত-বাংলাদেশ সীমান্তে, কম্পনের মাত্রা ৪.১

Published on:

Published on:

Earthquake shook the India-Bangladesh border
Follow

বাংলা হান্ট ডেস্ক: আবার ভূমিকম্পের ঘটনা। রিখটার স্কেলে মাত্রা ছিল ৪.১। আজ মঙ্গলবার ভোর ৪ টে ৩৬ মিনিটে, এই ভূকম্পন অনুভূত হয় ভারত বাংলাদেশের সীমান্তবর্তী এলাকায়, তবে এর কেন্দ্রস্থল ছিল বাংলাদেশের( Bangladesh) সাতক্ষীরা থেকে প্রায় ১৬ কিলোমিটার গভীরে উত্তর-পশ্চিমে ভারতের সীমান্তবর্তী এলাকায়।

ভূমিকম্পে কেঁপে উঠল ভারত বাংলাদেশ( Bangladesh) সীমান্ত

একইভাবে গত কয়েকদিন আগে ভূমিকম্প হয়েছিল ২৫ জানুয়ারি সকালবেলায়। কেঁপে উঠেছিল ভারতের উত্তর দিনাজপুর এবং বাংলাদেশ সীমান্তবর্তী এলাকা। সেবার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৩.৪। আজ আবার ভূমিকম্প হলো মাত্র নয় দিনের ব্যবধানে।

ন’দিন আগে হওয়া ভূমিকম্পটি হয়েছিল বাংলাদেশের ঠাকুরগাঁও জেলায়। সেই ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। এবার আজ সকালে আবার কম্পন অনুভূত হয়। এত কম দিনের ব্যবধানে ভূমিকম্প, যা স্বাভাবিকভাবেই উদ্বেগ বাড়াচ্ছে।

আরও পড়ুন:কী ছিল সবুজ ফাইলে? সুপ্রিম কোর্টে হলফনামায় সবটা জানালেন মুখ্যমন্ত্রী

ভূমিকম্পের উৎপত্তিস্থল ভূপৃষ্ঠ থেকে ১৫০ কিমি গভীরে ছিল। ভোরবেলা ৪ টে ৩৬ মিনিট নাগাদ কম্পন অনুভূত হয়। মাত্রা আগের দিনের থেকে বেশি ছিল। খুব অল্পদিনের ব্যবধানে এরকম বারবার ভূমিকম্প যথেষ্ট আশঙ্কার এবং উদ্বেগজনক বলে বিজ্ঞানীরা মনে করছেন।

আরও পড়ুন:হঠাৎ মিষ্টি ক্রেভিং? গুঁড়ো দুধ আর ময়দায় মাত্র ১৫ মিনিটেই মালপোয়া বানিয়ে ফেলুন, দেখুন রেসিপি

Earthquake shook the India-Bangladesh border

এর আগেও বাংলাদেশে ভূমিকম্প হয়েছিল ডিসেম্বর মাসে। তার প্রভাব কিন্তু পশ্চিমবঙ্গেও পড়েছিল। বাংলাদেশে হওয়া ভূমিকম্পের অভিঘাতে দুলে উঠেছিল পশ্চিমবঙ্গের মাটি এবং কলকাতাতেও কম্পন, ভালো মতোই অনুভব হয়েছিল। সেই সময়েও ভোরবেলা সকাল ৬ টা ১৪ মিনিটে ওই ভূমিকম্প হয়। রিখটার স্কেলে মাত্রা ছিল ৪.১। সেবার ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল বাংলাদেশের নরসিংদীতে এবং মাটির তিরিশ কিলোমিটার গভীরে। ওই ভূমিকম্পের জেরে বেশ কয়েকজনের মৃত্যু হয়েছিল। সেবার আহতের সংখ্যা হাজার ছাড়িয়েছিল। আবার ফেব্রুয়ারির গোড়াতে ভূমিকম্প। তবে স্বস্তি এটাই, হতাহতের এখনো পর্যন্ত কোনও খবর পাওয়া যায়নি।