বাংলাহান্ট ডেস্ক : সময়ানুবর্তিতার ক্ষেত্রে বড়সড় সাফল্য অর্জন করল পূর্ব রেল (Eastern Railways)। মেল ও এক্সপ্রেস ট্রেনের ক্ষেত্রে ৯১.৮৭ শতাংশ সময়ানুবর্তিতা নথিভুক্ত করে চলতি অর্থবর্ষে সেরা সাফল্য অর্জন করেছে পূর্ব রেলওয়ে। জানা যাচ্ছে, ওই দিনে পূর্ব রেলওয়ে পরিকাঠামোয় মোট ২২৮ টি মেল বা এক্সপ্রেস ট্রেন চলাচল করেছিল যার মধ্যে ২০৩ টি ট্রেন চলেছিল নির্দিষ্ট সময় মেনে। তবে ১৮ টি ট্রেন সামান্য লেট করেছে এবং প্রয়োজনে ৭ টি ট্রেনের পথ ডাইভার্ট করা হয়েছে।
সময়ানুবর্তিতা নিয়ে বড় সাফল্য পূর্ব রেলের (Eastern Railways)
মূলত পরিচালন, ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিকাল, মেকানিক্যাল, সিগন্যালিং ও টেলিকমিউনিকেশন সহ বিভিন্ন বিভাগের সমন্বয়ের জেরেই এই সাফল্য সম্ভব হয়েছে। উপরন্তু ট্রেন চলাচলের উপর অবিচ্ছিন্ন নজরদারি, ট্রাফিক নিয়ন্ত্রণ থেকে বিভিন্ন বিভাগের যৌথ উদ্যোগে মসৃণ ট্রেন পরিচালনা সম্ভব হয়েছে।

প্রকাশ্যে এসেছে রিপোর্ট: বর্তমানে ভারতীয় রেলের সময়ানুবর্তিতা নিয়ে প্রায়ই অভিযোগ ওঠে। সম্প্রতি সময়ানুবর্তিতা নিয়ে প্রকাশিত হয় রিপোর্ট। সেখানেই দেখা গেল বিভিন্ন স্টেশনের পরিস্থিতি। রিপোর্টে ডাহা ফেল করেছে হাওড়া স্টেশন। বরং তুলনামূলক ভালো ফল করেছে শিয়ালদহ, আলিপুরদুয়ার। সংসদে রিপোর্ট পেশ হতেই সামনে এল হাওড়া স্টেশনের দুর্দশা।
আরও পড়ুন : সরকারি কর্মীদের অপেক্ষার দাম! ফের DA বৃদ্ধির পথে রাজ্য সরকার, এবার ৩ শতাংশ বাড়ানোর ইঙ্গিত
ভালো ফল শিয়ালদহের: সমগ্র দেশের মোট ৭০ টি রেল ডিভিশনের (Eastern Railways) সময়ানুবর্তিতা সংক্রান্ত পরিসংখ্যান প্রকাশ্যে এসেছে রিপোর্টে। সেখানে দেশের মধ্যে সেরা ডিভিশনগুলির তালিকায় জায়গা পেয়েছে শিয়ালদহ এবং আলিপুরদুয়ার। একদিকে যেমন এই দুই স্টেশন মুখরক্ষা করেছে বাংলার, অন্যদিকে হাওড়া স্টেশনের শোচনীয় অবস্থা রীতিমতো অবাক করেছে। তালিকার ৪২ নম্বরে জায়গা পেয়েছে এই নামী স্টেশন।
আরও পড়ুন : গাফিলতি প্রমাণিত হলে বেতন থেকেই কাটা হবে টাকা! কড়া বিজ্ঞপ্তি জারি করল স্বাস্থ্য ভবন
রেলের রিপোর্ট বলছে, ৭০ টি ডিভিশনের মধ্যে ২৩ টি ডিভিশন ৯০ শতাংশের বেশি সময়ানুবর্তিতা বজায় রেখেছে। এই তালিকায় ১৪ নম্বরে রয়েছে শিয়ালদহ স্টেশন। ৯৫-৯৬.৭১ শতাংশ সময়ানুবর্তিতা বজায় রেখেছে এই স্টেশন। সেখানে হাওড়া ডিভিশন রয়েছে ৪২ নম্বরে। সময়ানুবর্তিতা মাত্র ৮৪.০৫ শতাংশ। পূর্ব রেলের (Indian Railways) ডিভিশনগুলির মধ্যে শিয়ালদহ যথেষ্ট ভালো ফল করেছে। মালদহ ডিভিশন ৮৭.৬২ শতাংশ সময়ানুবর্তিতা নিয়ে রয়েছে ৩০ নম্বরে। আসানসোলের সময়ানুবর্তিতা ৭০.৬৩ শতাংশ। এই স্টেশন রয়েছে ৫৫ তে।













