বাংলাহান্ট ডেস্ক : একঘেয়ে মাছ মাংস খেয়ে যখন রুচি চলে যায়, অথচ নিরামিষ খেতেও ইচ্ছা করে না তখন ত্রাতা হয়ে ওঠে ডিম। বানানো সহজ, কম উপকরণে হয়েও যায় চটজলদি। তাই ঝুটঝামেলা ছাড়া ডিমের যে (Recipe) কোনও পদ বানানো অনেক বেশি সহজ মনে করেন অনেকে।
এভাবে রেঁধে দেখুন ডিমের ঝোলের রেসিপি (Recipe)
ডিমের ঝোল বানানো সোজা রান্না গুলির মধ্যে একটি। ঘরোয়া উপকরণে হয়েও যায় ঝটপট। তবে জানেন কি, এই সহজ রান্নাতেই অসাধারণ স্বাদ আসবে যদি ব্যবহার করা হয় একটি বিশেষ মশলা। কীভাবে সাধারণ ডিমের ঝোলকে অসাধারণ করে তুলবেন, রইল রেসিপি-

ডিমের ঝোলের (Recipe) উপকরণ:
সেদ্ধ ডিম- ৪ টি
আলু- ২ টি
ফুলকপি
আদা
কাঁচালঙ্কা
টমেটো
ধনে
জিরে
হলুদ গুঁড়ো
গোটা জিরে
তেজপাতা
শুকনো লঙ্কা
হিং
ঘি
আরও পড়ুন : ৫০৫ জন বিচারক মিলে ৬ লক্ষের নথি যাচাই, বাকি ৫৫ লক্ষের ভবিষ্যৎ কী?
ডিমের ঝোলের প্রণালী: প্রথমেই কড়াইতে তেল দিয়ে আলু এবং ফুলকপি ভেজে নিতে হবে। এরপর ডিমে নুন হলুদ মাখিয়ে তাও ভেজে নিতে হবে। এরপর কড়াইতে শুকনো লঙ্কা, তেজপাতা, গোটা জিরে, হিং দিয়ে একটু নেড়েচেড়ে কাঁচালঙ্কা বাটা দিয়ে ভাজতে হবে। এরপর গুঁড়ো মশলা দিয়ে কষিয়ে দিতে হবে টমেটো কুচি।
আরও পড়ুন : TRP-র ওঠাপড়ায় মুখোমুখি টক্করে পরিণীতা-রাঙামতি, কে পেল টপারের সিংহাসন?
মশলা থেকে তেল ছেড়ে এলে ফুলকপি আর আলু দিয়ে আবারও ভালো করে কষাতে হবে। এরপর জল দিয়ে স্বাদমতো নুন চিনি দিতে হবে। ঝোল ফুটে উঠলে দিতে হবে ভাজা ডিম। শেষে গরম মশলা আর ঘি ছড়িয়ে নামিয়ে নিলেই রেডি।












