বাংলাহান্ট ডেস্ক : একদিন পিছিয়ে প্রকাশ্যে এল এই সপ্তাহের টিআরপি (TRP) তালিকা। গত সপ্তাহের মতো এ সপ্তাহেও টিআরপির ওঠাপড়া লেগেই রয়েছে। এ সপ্তাহে একাধিক চমক রয়েছে টিআরপি লিস্টে। হাড্ডাহাড্ডি টক্কর চলেছে জি বাংলা এবং স্টার জলসার মধ্যে। কে এগোলো আর কেই বা পিছিয়ে গেল?
পরপর বড় চমক টিআরপি (TRP) তালিকায়
এ সপ্তাহেও প্রথম স্থান দখল করেছে জি বাংলার ‘পরিণীতা’। রায়ান পারুলের গল্প ৬.২ টিআরপি তুলেছে এ সপ্তাহে। তারপরেই দ্বিতীয় স্থানে রয়েছে ‘রাঙামতি তীরন্দাজ’। এই সিরিয়ালটির প্রাপ্ত নম্বর ৬.১। গত সপ্তাহের তুলনায় নম্বর বেড়েছে এই মেগার।

নম্বর আরও কমল জলসার মেগার: গত সপ্তাহের মতো এ সপ্তাহেও তৃতীয় স্থানে উঠে এসেছে জোয়ার ভাঁটা। সিরিয়ালটির প্রাপ্ত নম্বর ৬.০। একই সঙ্গে জায়গা পেয়েছে পরশুরাম। চতুর্থ স্থানে রয়েছে ‘ও মোর দরদিয়া’।
কে কত নম্বরে: আরও নম্বর কমেছে বিদ্যা ব্যানার্জীর। এবার নেমে গিয়েছে পঞ্চম স্থানে। ৫.৫ পয়েন্ট নিয়ে পাঁচ নম্বরে জায়গা করেছে বিদ্যা ব্যানার্জী। ষষ্ঠ স্থানে রয়েছে ‘লক্ষ্মী ঝাঁপি’। এই সিরিয়ালের প্রাপ্ত নম্বর ৫.৪।
আরও পড়ুন : ৫০৫ জন বিচারক মিলে ৬ লক্ষের নথি যাচাই, বাকি ৫৫ লক্ষের ভবিষ্যৎ কী?
বাংলা সিরিয়ালের সেরা দশ টিআরপি (TRP) তালিকা
প্রথম- পরিণীতা (৬.২)
দ্বিতীয়- রাঙামতি তীরন্দাজ (৬.১)
তৃতীয়- জোয়ার ভাঁটা, পরশুরাম (৬.০)
চতুর্থ- ও মোর দরদিয়া (৫.৭)
পঞ্চম- বিদ্যা ব্যানার্জী (৫.৫)
ষষ্ঠ- লক্ষ্মী ঝাঁপি, (৫.৪)
সপ্তম- আমাদের দাদামণি (৫.৩)
অষ্টম- তারে ধরি ধরি মনে করি (৫.১)
নবম- বেশ করেছি প্রেম করেছি, চিরদিনই তুমি যে আমার, চিরসখা (৪.৬)
দশম- কম্পাস (৪.১)
আরও পড়ুন : একাধিক রদবদল যুবসাথী পোর্টালে, আবেদন গৃহীত হয়েছে কিনা জানুন এই উপায়ে
এ সপ্তাহে বেশ কিছু ধারাবাহিকের নম্বরে রদবদল হয়েছে। বিশেষ করে জি বাংলা এবং স্টার জলসার কিছু জনপ্রিয় সিরিয়াল তালিকার শীর্ষ স্থান থেকে নেমে এসেছে নীচের দিকে। আবার বেশ কিছু সিরিয়ালের নম্বর বেড়ে উঠে এসেছে প্রথম দশে।












