একাধিক রদবদল যুবসাথী পোর্টালে, আবেদন গৃহীত হয়েছে কিনা জানুন এই উপায়ে

Published on:

Published on:

Follow

বাংলাহান্ট ডেস্ক : রাজ্যের যুবক যুবতীদের জন্য চালু হয়েছে নতুন যুবসাথী (Yuva Sathi) প্রকল্প। প্রাথমিক ভাবে এই প্রকল্পের জন্য আবেদন প্রক্রিয়ার পর্ব শেষ হয়েছে। এদিকে প্রকল্পের পোর্টালে সম্প্রতি বেশ কিছু পরিবর্তন করা হয়েছে। ওয়েবসাইটের পুরনো ইন্টারফেসটি বদল করে ওয়েবসাইটটিকে নতুন করে সাজিয়ে তোলা হচ্ছে। পরিবর্তন প্রক্রিয়া পুরোপুরি সম্পূর্ণ না হলেও নতুন বেশ কিছু অপশন প্রকাশ্যে এসেছে।

বদলে যাচ্ছে যুবসাথীর (Yuva Sathi) পোর্টাল

যুবসাথীর পোর্টালটি খুললেই এখন প্রধান চারটি বিভাগ দেখা যাচ্ছে। এই চারটি বিভাগ হল অ্যাপ্লিকেশন সাবমিশন, অ্যাপ্লিকেশন স্ট্যাটাস, পাবলিক নোটিশ এবং ডিপার্টমেন্ট রিপোর্ট। তবে ফ্রন্ট পেজে ডিজাইন বদলালেও ওয়েবসাইটের ভেতরের অর্থাৎ ব্যাকএন্ডের কাজ সম্পূর্ণ শেষ হয়নি।

How to check application status in yuva sathi portal

কীভাবে দেখা যাবে আবেদন স্ট্যাটাস: উল্লেখ্য, ওয়েবসাইটের নতুন ডিজাইনে অ্যাপ্লিকেশন স্ট্যাটাস অপশন থাকলেও আবেদনের স্থিতির বিষয়ে কোনও তথ্য সেখান থেকে এখন পাওয়া যাচ্ছে না। আবেদন গৃহীত হয়েছে কিনা তা জানতে আরও কিছুদিন অপেক্ষা করতে হবে। নতুন আবেদন জমা দেওয়ার লিঙ্কে ক্লিক করলে এখনও পুরনো পোর্টালেই রিডাইরেক্ট করা হচ্ছে আবেদনকারীদের। অর্থাৎ ডকুমেন্ট আপলোডের পরিকাঠামোটি এখনও পুরনো সিস্টেমেই চলছে।

আরও পড়ুন : শেষ মুহূর্তে বাতিল বিমান, এখনও আটকে দুবাইতে, কবে দেশে ফিরবেন শুভশ্রী?

কবে চালু হবে নতুন বিভাগ: উল্লেখ্য, যুবসাথীর (Yuva Sathi) পোর্টালে ঢুকলেই অফিশিয়াল লগইন নামে একটি অপশন পাওয়া যাচ্ছে। তবে এটি শুধুমাত্র দপ্তরের আধিকারিক এবং ডেটা এন্ট্রি অফিশিয়ালদের জন্যই তৈরি। বর্তমানে পোর্টালটি একটি পরিবর্তনের মধ্যে দিয়ে যাচ্ছে। এই কাজ সম্পূর্ণ হলে পাবলিক নোটিশ বা ডিপার্টমেন্ট রিপোর্ট বিভাগগুলি আবারও চালু হয়ে যাবে।

আরও পড়ুন : ৫০৫ জন বিচারক মিলে ৬ লক্ষের নথি যাচাই, বাকি ৫৫ লক্ষের ভবিষ্যৎ কী?

এই মুহূর্তে এই অপশন গুলিতে ক্লিক করলে পুরনো ওয়েবসাইটে রিডাইরেক্ট বা অ্যাডমিন পেজ খুলছে। তবে কোনও সহায়তা প্রয়োজন হলে হেল্পলাইন নম্বর বা ইমেল মারফত যোগাযোগ করা যাবে।