বাংলাহান্ট ডেস্ক : এসআইআর শেষে প্রকাশ্যে এসেছে চূড়ান্ত তালিকা (Election Commission)। সেখানে অধিকাংশ জনের নাম উঠলেও বহু জনের নামের উপর পড়েছে ‘বিচারাধীন’ এর স্ট্যাম্প। জানা যাচ্ছে, বাংলা জুড়ে এমন বিচারাধীন কেস রয়েছে প্রায় ৬০ লক্ষ ৬ হাজার ৬৭৫ জন। সুপ্রিম কোর্টের নির্দেশানুযায়ী এদের নথির চূড়ান্ত নিস্পত্তির দায়িত্ব রয়েছে বিচারক ডা জুডিশিয়াল অফিসারদের উপরে।
বিচারাধীন ভোটার নিয়ে কী বলল কমিশন (Election Commission)?
নির্বাচন কমিশন সূত্রে খবর, বৃহস্পতিবার সন্ধ্যা পর্যন্ত প্রায় ৬ লক্ষ ১৫ হাজার মতো ভোটারের নথির চূড়ান্ত নিস্পত্তি হয়েছে। যদিও কমিশন সূত্রে খবর, নথির নিস্পত্তি হয়ে যাওয়ার অর্থ এই নয় যে সংশ্লিষ্ট ভোটারদের ভোটাধিকার থাকছে। নথিপত্র খতিয়ে দেখার পর যাদের দাবি বৈধ বলে প্রমাণিত হবে শুধুমাত্র তাদের নামই উঠবে ভোটার তালিকায়।

আরও বিচারক আসছেন: রাজ্যের সিইও দফতর সূত্রে জানা গিয়েছে, এখনও পর্যন্ত বাংলার মোট ৫০৫ জন বিচারক রয়েছে নথি যাচাইয়ের দায়িত্বে। তবে ওড়িশা এবং ঝাড়খণ্ড থেকে আরও ২০০ জন বিচারক আসছেন বলে খবর। জানা যাচ্ছে, তাঁদের প্রশিক্ষণ দিয়ে দুই ২৪ পরগণা, হাওড়া, দুই বর্ধমান, হুগলি, নদিয়া এবং বীরভূমের ক্ষেত্রে দায়িত্ব দেওয়া হবে।
আরও পড়ুন : মধ্যপ্রাচ্যের যুদ্ধে আমজনতার পকেটে টান? দাম বাড়বে রান্নার গ্যাসের?
কমিশনের সঙ্গে বৈঠক: উল্লেখ্য, বৃহস্পতিবার কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি সুজয় পালের সঙ্গে একান্ত বৈঠক সারেন নির্বাচন কমিশনের (Election Commission) আধিকারিকরা। কিন্তু ওই ৬ লক্ষ ১৫ হাজার জনের মধ্যে কতজনের নথি বৈধ বিবেচিত হয়েছে তা এখনও জানা যায়নি। এছাড়াও এদিন বিকেলে রাজ্যের সিইও অফিস থেকে নির্বাচন কমিশনের নিযুক্ত বিশেষ পর্যবেক্ষক সহ অন্যান্য আধিকারিকরা বিচারকদের একাংশের সঙ্গে ভার্চুয়াল বৈঠক করেন।
আরও পড়ুন : শেষ মুহূর্তে বাতিল বিমান, এখনও আটকে দুবাইতে, কবে দেশে ফিরবেন শুভশ্রী?
অন্যদিকে নির্বাচনের প্রস্তুতি খতিয়ে দেখতে রাজ্যে আসতে চলেছেন জাতীয় নির্বাচন কমিশনের (Election Commission) ফুল টিম। কিন্তু তার আগেই রবিবার দেশের ডেপুটি নির্বাচনী আধিকারিক জ্ঞানেশ ভারতী। সঙ্গে থাকবেন চার সদস্যের প্রতিনিধি দল। সোমবারই কমিশনের ফুল বেঞ্চের আসার কথা রয়েছে শহরে। রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরের পাশাপাশি পুলিশ এবং প্রশাসনিক কর্তাদের সঙ্গেও বৈঠক রয়েছে।












