পুজোয় জমজমাট ভূরিভোজ, দেখে নিন ঝাল ঝাল লঙ্কা মুরগির রেসিপি

Published on:

Published on:

Cooking Tips find out the right amount of garlic for perfect chicken
Follow

বাংলাহান্ট ডেস্ক : বাঙালির সঙ্গে খাদ্য রসনার যোগাযোগ দীর্ঘদিনের। প্রতিদিনের খাবারেও রসনাতৃপ্তির উপায় খোঁজে আম বাঙালি। এই বাঙালি জাতির আইকন উত্তম কুমারও কিন্তু ছিলেন দারুণ ভোজনরসিক।

উত্তম কুমারের (Uttam Kumar) প্রিয় খাবারের রেসিপি

আরও পাঁচজন বাঙালির মতোই উত্তম কুমারও (Uttam Kumar) ভোজনরসিক ছিলেন বলেই জানা যায়। আর তাঁর এই রসনা তৃপ্তির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন গৌরী দেবী এবং সুপ্রিয়া দেবী। দুজনেই ছিলেন রন্ধন পটিয়সী। মহানায়কের (Uttam Kumar) বিভিন্ন প্রিয় খাবারের কথা জানা যায়। তার মধ্যে অন্যতম লঙ্কা মুরগি আর মিষ্টির মধ্যে সাগর দই। একেবারে ঘরোয়া উপকরণ দিয়ে লঙ্কা মুরগি বানানোর রেসিপি (Recipe) দেখে নিন।

Easy recipe of lonka murgi to make at home

উত্তম কুমারের (Uttam Kumar) প্রিয় লঙ্কা মুরগির উপকরণ

মুরগির মাংস- ১ কেজি

পেঁয়াজ কুচি করে কাটা- ২ টি

রসুন বাটা- ১ চা চামচ

আদা বাটা- ১ চা চামচ

কাঁচা লঙ্কা বাটা- ২-৩ চামচ (ঝাল অনুযায়ী)

জিরে, ধনে, লঙ্কা গুঁড়ো- ১ চা চামচ করে

গরম মশলা গুঁড়ো- ১-২ চা চামচ

নুন, চিনি- স্বাদ মতো

সর্ষের তেল- প্রয়োজন অনুযায়ী

ধনে পাতা কুচি- সামান্য

আরও পড়ুন : পুলিশকে ফাঁকি দিয়ে জেল থেকে পালিয়েও হল না রক্ষা! এনকাউন্টারে খতম কুখ্যাত গ্যাংস্টার

লঙ্কা মুরগি রান্নার প্রণালী: উত্তম কুমারের (Uttam Kumar) প্রিয় লঙ্কা মুরগি রান্নার জন্য প্রথমেই মুরগির মাংস ভালো করে ধুয়ে তাতে নুন, হলুদ মাখিয়ে আধ ঘন্টা রেখে দিতে হবে। এদিকে কড়াইতে তেল গরম করে তাতে দিতে হবে পেঁয়াজ কুচি। হালকা বাদামি করে ভাজা হলে তার মধ্যে একে একে দিতে হবে আদা, রসুন এবং কাঁচালঙ্কা বাটা। সবকিছু ভালো করে কষিয়ে পরপর দিতে হবে জিরে, ধনে এবং লঙ্কা গুঁড়ো। ভালো করে মশলা কষিয়ে তার মধ্যে দিতে হবে স্বাদমতো নুন এবং চিনি।

আরও পড়ুন : পদ্মার ইলিশের দেখা নেই, সিদল-ইলিশ শুঁটকিতে মজে ভোজনরসিকরা, কত চলছে দাম?

এবার ম্যারিনেট করে রাখা মাংস দিয়ে সবকিছু ভালো করে কষিয়ে নিতে হবে। এরপর অল্প আঁচে ঢাকা দিয়ে মাংস সেদ্ধ হতে রেখে দিতে হবে। এরপর ঢাকনা খুলে ছড়িয়ে দিন গরম মশলা গুঁড়ো এবং ধনে পাতা কুচি। গরম গরম ভাত বা রুটি-পরোটার সঙ্গেও দারুণ জমবে মহানায়কের প্রিয় লঙ্কা মুরগি।