দোলে মিষ্টিমুখ হোক বাড়িতে বানানো মালপোয়া দিয়ে, রইল রেসিপি

Published on:

Published on:

Follow

বাংলাহান্ট ডেস্ক : আর কয়েকদিন পরেই আসতে চলেছে দোল। উৎসবপ্রেমী বাঙালি রঙের উৎসবের দুদিনই মাতে আনন্দে। ছুটির আমেজে একদিকে যেমন চলে রঙ খেলা, তেমনই অন্যদিকে চলে মুখ মিষ্টির পর্বও। হোলির জন্য বাড়িতেই বানানো যাবে এমন মিষ্টির রেসিপি (Recipe) দেখে নিন।

বাড়িতে সহজে মালপোয়া বানানোর রেসিপি (Recipe)

বাঙালির সংষ্কৃতির সঙ্গে মালপোয়ার সম্পর্ক দীর্ঘদিনের। বাড়িতেও খুবই সহজে বানানো যায় মালপোয়া। কম উপকরণে সহজেই বাড়িতে বানিয়ে ফেলা যায় এই মিষ্টি। কী কী উপকরণ লাগবে, কীভাবেই বা করবেন মালপোয়া, রইল রেসিপি-

 

Easy recipe of malpoa

মালপোয়া তৈরির উপকরণ:

আটা/ময়দা- ১ কাপ

খোয়া ক্ষীর- আধ কাপ

মৌরি গুঁড়ো- ১/৪ কাপ

চিনি- ১-২ টেবিল চামচ

এলাচ গুঁড়ো- আধ চামচ

দুধ- ২ কাপ

ঘি- ১-২ কাপ

নুন

আমন্ড- ৮-১০ টি

পেস্তা- ২ টেবিল চামচ

রসের জন্য চিনি

জাফরান- সামান্য

 আরও পড়ুন : গরম ভাতে জাস্ট জমে যাবে, ঘটিবাড়ির স্টাইলে ঝাল ঝাল পেঁয়াজ পোস্তর রেসিপি

মালপোয়া তৈরির উপকরণ: দু কাপ দুধ গ্যাসের আঁচ কমিয়ে ফোটাতে হবে যতক্ষণ না দুধের পরিমাণ কমে দেড় কাপ হচ্ছে। এরপর আঁচ বন্ধ করে স্বাভাবিক তাপমাত্রায় (Recipe) আনতে হবে। এরপর একটি বাটিতে খোয়া এবং অর্ধেক ফোটানো দুধ দিয়ে ভালো করে মেশাতে হবে। এতে দিতে হবে শুকনো মশলা, চিনি, নুন এবং সামান্য জাফরান।

আরও পড়ুন : ‘দিদি নাম্বার ওয়ান’এ নতুন মুখ শ্বেতা, আর দেখা যাবে না রচনাকে?

এবার এতে মেশাতে হবে অর্ধেক আটা বা ময়দা। ভালো করে ফেটিয়ে নিয়ে বাকি আটা বা ময়দাটুকুও মিশিয়ে নিতে হবে। এরপর বাকি দুধটুকুও একটু একটু করে ঢালতে ঢালতে মেশাতে হবে। ৩-৪ মিনিট ভালো করে ফেটিয়ে নিতে হবে। এবার জলের মধ্যে চিনি মিশিয়ে হালকা আঁচে ১০-১২ মিনিট ফোটাতে হবে। এলাচ গুঁড়ো মিশিয়ে নিতে হবে। অন্য একটি পাত্রে ঘি গরম করে মালপোয়া ভেজে চিনির রসে ডুবিয়ে দিতে হবে। আমন্ড, পেস্তা, জাফরান ছড়িয়ে পরিবেশন করুন মালপোয়া।