ইলিশের চড়া দাম, রোজকার কাতলা দিয়েই বানান ভাপা, গরম ভাতে দুর্দান্ত

Published on:

Published on:

Follow

বাংলাহান্ট ডেস্ক : ইলিশের ভাপার নাম শুনলেই জল আসে জিভে। ইলিশের এই পদটি বাড়িতেও যেমন রাঁধা যায়, তেমনই অনুষ্ঠান বাড়িতেও এই পদের (Recipe) খুব চল। তবে সবসময় যে ইলিশ পাওয়া যাবে এর কোনও মানে নেই। উপরন্তু এখন যে হারে ইলিশের দাম বাড়ছে তাতে মধ্যবিত্তের ইলিশ খাওয়াই উঠে যেতে বসেছে।

ইলিশ নয় কাতলা দিয়েই বানিয়ে নিন ভাপা (Recipe)

ইলিশ পাতে না পড়লেও কাতলা দিয়ে দিব্যি বানিয়ে ফেলতে পারবেন ভাপা। সামান্য উপকরণ এবং খুব কম সময়েই তৈরি হয়ে যাবে এই পদ। কীভাবে বানাবেন দেখে নিন রেসিপি-

Easy recipe of tasty katla bhapa

কাতলা ভাপার উপকরণ:

কাতলা মাছ

সর্ষে

নারকেল

কাঁচালঙ্কা

টক দই

হলুদ

নুন

আরও পড়ুন : রাজ্যে চালু একগুচ্ছ সরকারি প্রকল্প, কোনটার ক্ষেত্রে আয়ের সীমা কত?

কাতলা ভাপার প্রণালী: কাতলা মাছ প্রথমে নুন হলুদ দিয়ে ভেজে নিন। হালকা করে ভাজবেন মাছ। এবার সর্ষে আর কাঁচালঙ্কা একসঙ্গে বেটে নিন মিহি করে। এবার বেশ খানিকটা নারকেল কুড়িয়ে (Recipe) সেটাও মিহি করে বেটে নিন। এর মধ্যে মেশান কয়েক চামচ টক দই আর সামান্য সর্ষের তেল।

আরও পড়ুন : কম খরচে এসিতে সফর, কোন রুটে চালু হচ্ছে ‘যাত্রী সাথী’ শাটল পরিষেবা? ভাড়াই বা কত?

এবার একটি পাত্রে সর্ষে বাটা আর টক দই ও নারকেল বাটার মিশ্রণ দিন। স্বাদমতো নুন হলুদ দিয়ে মিশ্রণটি ভালো করে মাছে মাখিয়ে নিন। উপর থেকে ছড়িয়ে দিন তেল। এবার একটি বড় পাত্রে জল দিয়ে তার উপরে বসিয়ে দিন মাছের পাত্রটি। মিনিট ১৫ ভাপিয়ে উপর থেকে কাঁচা সর্ষের তেল আর কাঁচালঙ্কা ছড়িয়ে পরিবেশন করুন গরম ভাতের সঙ্গে।