এবার অ্যাপেই ভোটের খুঁটিনাটি, ‘ইসিআই নেট’ চালু করল কমিশন

Published on:

Published on:

'ECI Net' app to know voting details for West Bengal Assembly Election 2026
Follow

বাংলা হান্ট ডেস্ক : এবারের বিধানসভা নির্বাচনে (West Bengal Assembly Election 2026) স্বচ্ছতা ও দ্রুততা বাড়াতে বড়সড় প্রযুক্তিগত পদক্ষেপ নিয়েছে নির্বাচন কমিশন (Election Commission)। ভোটগ্রহণ প্রক্রিয়াকে আরও আধুনিক ও নির্ভুল করতে চালু করা হয়েছে নতুন অ্যাপ ‘ইসিআই নেট’ (ECI NET App)। এই অ্যাপের মাধ্যমে ভোটের প্রতিটি মুহূর্তের তথ্য সরাসরি কমিশনের নজরে আসবে, ফলে গোটা ব্যবস্থাপনাই আরও সহজ ও কার্যকর হয়ে উঠবে বলে মনে করা হচ্ছে।

ভোটে (West Bengal Assembly Election 2026) অ্যাপের মাধ্যমে নজরদারি

এই অ্যাপে ভোটের দিন প্রতি দুই ঘণ্টা অন্তর ভোটদানের হার কত শতাংশ, সেই তথ্য অ্যাপের মাধ্যমে আপলোড হবে। এর ফলে রিয়েল-টাইমে ভোটের অগ্রগতি জানা সম্ভব হবে এবং দ্রুত সিদ্ধান্ত গ্রহণে সুবিধা হবে প্রশাসনের। এর পাশাপাশি, এতদিন যে এসএমএসের মাধ্যমে ভোটের আপডেট পাঠানোর ব্যবস্থা ছিল, তা সম্পূর্ণভাবে বন্ধ করে দেওয়া হয়েছে। এখন থেকে সমস্ত তথ্য কেবলমাত্র এই অ্যাপের মাধ্যমেই পাঠাতে হবে। এতে তথ্যের নির্ভুলতা বাড়বে এবং বিভ্রান্তির সম্ভাবনা অনেকটাই কমবে।

শুধু তথ্য সংগ্রহই নয়, ভোটের শুরু থেকে শেষ পর্যন্ত প্রতিটি ধাপের উপর নজরদারি চালানো হবে এই অ্যাপের মাধ্যমে। মক পোলিং থেকে শুরু করে ভোটগ্রহণ শেষ হওয়া পর্যন্ত প্রতিটি আপডেট এক জায়গায় সংরক্ষিত থাকবে, ফলে গোটা প্রক্রিয়াটি আরও সুশৃঙ্খল হবে। নিরাপত্তার ক্ষেত্রেও রাখা হয়েছে বিশেষ নজর। কোনও প্রিসাইডিং অফিসার যদি নির্দিষ্ট সময়ে তথ্য আপডেট করতে ব্যর্থ হন, তাহলে সঙ্গে সঙ্গে অ্যাপের মাধ্যমে সতর্কবার্তা যাবে। পাশাপাশি, ভোটকেন্দ্রে স্থাপিত এআই ক্যামেরাও প্রয়োজনীয় তথ্য সরাসরি কমিশনের সদর দফতরে পাঠাবে, যা নজরদারিকে আরও জোরদার করবে।

'ECI Net' app to know voting details for West Bengal Assembly Election 2026

আরও পড়ুন : ভোটের আগেই ‘ড্রাই ডে’! কমিশন বলছে নির্দেশই দেয়নি, তাহলে বন্ধ করল কে?

উল্লেখ্য, অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে কমিশন আরও একাধিক পদক্ষেপ নিয়েছে। এর মধ্যে ভোটের দিন মোটরবাইক চলাচলের উপর নিষেধাজ্ঞাও রয়েছে। যদিও এই সিদ্ধান্তের বিরোধিতা করে হাইকোর্টে মামলা দায়ের হয়েছে। আধুনিক প্রযুক্তির সাহায্যে এবারের নির্বাচনকে আরও স্বচ্ছ, নির্ভুল করে তুলতে বদ্ধপরিকর নির্বাচন কমিশন। এই নতুন উদ্যোগ বাস্তবে কতটা সফল হয়, এখন সেটাই দেখার।