বাংলা হান্ট ডেস্কঃ রাজ্যে বিধানসভা ভোটের দু’দিন আগে তৃণমূলের (Trinamool Congress) তারকা প্রচারক নায়িকা নুসরত জাহানকে (Nusrat Jahan) তলব করল ইডি (Enforcement Directorate)। জানা গিয়েছে রেশন দুর্নীতি মামলায় নুসরত জাহানকে তলব করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। ২২ এপ্রিল সিজিও কমপ্লেক্সে ডাকা হয়েছে নায়িকাকে।
কীসের জন্য তলব নুসরতকে ? Nusrat Jahan
সূত্রের খবর, রেশন দুর্নীতির একটি বিশেষ সূত্র ধরে নুসরত নাম সামনে এসেছে। বাংলাদেশে গম পাচার দুর্নীতি নিয়ে যে সময় বিস্তর অভিযোগ ওঠে সেই সময়ে বসিরহাটের সাংসদ ছিলেন নুসরত। অভিযোগ, পাচারচক্রের কিছু আর্থিক লেনদেনের সঙ্গে যোগসূত্র থাকতে পারে নুসরতের। সেই সূত্রেই জিজ্ঞাসাবাদের জন্য অভিনেত্রীকে তলব করেছে কেন্দ্রীয় এজেন্সি।
আরও পড়ুন : জয় হবে সরকারি কর্মীদের? নজরে ২৭ এপ্রিল, DA ও HRA নিয়ে কলকাতা হাইকোর্টে মামলা
আগামী ২২ এপ্রিল কলকাতায় ইডি-র দফতর সিজিও কমপ্লেক্সে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে প্রাক্তন সাংসদকে। তবে জানা যাচ্ছে, নায়িকা কলকাতার বদলে দিল্লিতে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার সদর দফতরে হাজিরা দিতে চেয়ে আবেদন করেছেন।

আরও পড়ুন: হোলি নয়, ভোটের বাজারে আবির কেনার ধুম! জোর কম্পিটিশন গেরুয়া-সবুজের, ফার্স্ট হল কে?
আগামী ২৩ এপ্রিল রাজ্যে প্রথম দফার বিধানসভা নির্বাচন রয়েছে। তার ঠিক আগের দিন অভিনেত্রীকে তলব করায় কিছুটা হলেও অস্বস্তিতে শাসকশিবির। যদিও নুসরত জাহান বা তৃণমূলের তরফে এখনও এই বিষয়ে কোনো প্রতিক্রিয়া মেলেনি। পেলে প্রতিবেদনে যুক্ত করা হবে।












