বাংলা হান্ট ডেস্কঃ রাজ্য জুড়ে ভোটের আবহ। এই অবস্থায় ৭ কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিল নির্বাচন কমিশন (Election Commission)। ইফতার পার্টিতে যোগ দেওয়ার অভিযোগে ওই বাহিনীর জওয়ানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানা গিয়েছে।
কী থেকে বচসা শুরু?
রাজ্যে ভোটের আবহে ইতিমধ্যেই বিভিন্ন জেলায় মোতায়েন করা হয়েছে কেন্দ্রীয় বাহিনী। সেই মতন মুর্শিদাবাদেও বাহিনী রয়েছে। সেখানেই ঘটে বিতর্কিত ঘটনা। অভিযোগ, সদ্য শেষ হওয়া ইদের সময় সাত জন জওয়ান একটি ইফতার পার্টিতে যোগ দেন। বিষয়টি জানাজানি হতেই সরাসরি পদক্ষেপ করে নির্বাচন কমিশন (Election Commission)।
কী ব্যবস্থা নিল কমিশন (Election Commission)?
আগেই কমিশনের (Election Commission) তরফে স্পষ্ট নির্দেশ দেওয়া হয়েছিল, কোনও জওয়ান যেন কারও বাড়িতে নিমন্ত্রণ গ্রহণ না করেন বা বাইরে গিয়ে খাওয়াদাওয়ায় অংশ না নেন। কিন্তু সেই নির্দেশ অমান্য করার অভিযোগেই এবার কঠোর ব্যবস্থা নেওয়া হল।
অভিযুক্ত সাত জওয়ানের মধ্যে তিন জনকে সাত দিনের জন্য প্যারা মিলিটারি কাস্টডিতে রাখা হয়েছে। দু’জনকে সতর্ক করে ছেড়ে দেওয়া হয়েছে। বাকি দু’জনের বিরুদ্ধে তদন্ত শুরু করেছে কমিশন। শুধু তাই নয়, সংশ্লিষ্ট সাত জওয়ানকেই অন্য রাজ্যে সরিয়ে দেওয়া হয়েছে।

আরও পড়ুনঃ নেই পর্যাপ্ত শিক্ষক, ভোটের কাজে থমকে নিয়োগ প্রক্রিয়া! হাই কোর্টের দ্বারস্থ SSC
প্রসঙ্গত, বাংলায় ভোটের আগে আইনশৃঙ্খলা বজায় রাখতে কেন্দ্রীয় বাহিনীর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেই কারণে তাঁদের জন্য একাধিক নিয়মও বেঁধে দিয়েছে কমিশন (Election Commission)। এবার সেই নিয়ম ভাঙার অভিযোগেই কড়া পদক্ষেপ করে কমিশন আবারও স্পষ্ট বার্তা দিল যে-নির্দেশ অমান্য করলে কোনও ছাড় নেই।












