ভোটার তালিকা থেকে নাম বাদ? সমাধানে ১৯ প্রাক্তন প্রধান বিচারপতির ট্রাইবুনাল গড়ল কমিশন

Published on:

Published on:

Election Commission flags massive voter data mismatch in SIR
Follow

বাংলা হান্ট ডেস্কঃ ভোটার তালিকা নিয়ে কোনও অভিযোগ বা নাম কাটা-ছেঁড়া হলে এবার সরাসরি আপিল করার জন্য বিশেষ ব্যবস্থা নিল নির্বাচন কমিশন (Election Commission)। প্রাক্তন বিচারপতিদের নিয়ে রাজ্যের বিভিন্ন জেলায় ১৯টি ট্রাইবুনাল গঠন করা হয়েছে, যেখানে সাধারণ মানুষ তাদের অভিযোগ জানাতে পারবেন।

মোট ১৯ টি ট্রাইবুনাল গঠন কমিশনের (Election Commission)

কলকাতাসহ রাজ্যের ২৩টি জেলায় মোট ১৯টি ট্রাইবুনাল গঠন করা হয়েছে। এই ট্রাইবুনালগুলিতে রয়েছেন কলকাতা হাই কোর্টের একাধিক প্রাক্তন প্রধান বিচারপতি। তাদের মধ্যেই উল্লেখযোগ্য টি এস শিবজ্ঞানম, বিশ্বজিৎ বসু, রঞ্জিত কুমার বাগ এবং সমাপ্তি চট্টোপাধ্যায়। এই ট্রাইবুনালগুলির মূল কাজ হল ভোটার তালিকা সংক্রান্ত অভিযোগ শোনা। যদি কারও নাম ভোটার তালিকায় না ওঠে বা কেটে দেওয়া হয়, তাহলে সেই সিদ্ধান্তের বিরুদ্ধে এখানে আপিল করা যাবে। সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশের পর থেকেই এই আপিল প্রক্রিয়া শুরু করা যাবে।

আপিল করার জন্য দু’টি পদ্ধতি রাখা হয়েছে। অনলাইনে আবেদন করা যাবে ECI NET মোবাইল অ্যাপ বা নির্বাচন কমিশনের (Election Commission) ওয়েবসাইটের মাধ্যমে। পাশাপাশি অফলাইনে আবেদন করতে চাইলে জেলাশাসক, অতিরিক্ত জেলাশাসক বা মহকুমাশাসকের দফতরে গিয়ে আবেদন জমা দেওয়া যাবে। এই ট্রাইবুনালগুলি এখন থেকেই কাজ শুরু করতে পারবে। সমস্ত আপিল নিষ্পত্তি হয়ে গেলে এই ট্রাইবুনালগুলির কাজও শেষ হয়ে যাবে।

জেলাভিত্তিক এই ট্রাইবুনালগুলিতে কোন প্রাক্তন বিচারপতি কোথায় দায়িত্বে থাকবেন, তার তালিকাও প্রকাশ করা হয়েছে। উত্তর ২৪ পরগনা (এসি ভিত্তিক) ও কলকাতার দায়িত্বে রয়েছেন টি এস শিবজ্ঞানম। একই জেলার অন্য অংশে রয়েছেন প্রদীপ্ত রায়। পূর্ব মেদিনীপুরে তপেন সেন, কোচবিহারে প্রণব কুমার দেব এবং পূর্ব বর্ধমানে প্রভাত কুমার দে দায়িত্বে রয়েছেন। নদিয়ায় রঘুনাথ রায়, হাওড়ায় অশোক কুমার দাসাধিকারী এবং দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে দীপক সাহা রায় এই দায়িত্ব সামলাবেন। পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রামে অনিন্দিতা রায় সরস্বতী, দক্ষিণ দিনাজপুরে তৌফিক উদ্দিন এবং মুর্শিদাবাদের একাংশে ইন্দ্রজিৎ চট্টোপাধ্যায় দায়িত্বে রয়েছেন।

দক্ষিণ ২৪ পরগনায় রঞ্জিত কুমার বাগ, হুগলিতে সমাপ্তি চট্টোপাধ্যায় এবং পুরুলিয়া-বাঁকুড়ায় মহম্মদ মমতাজ খান এই দায়িত্ব পালন করবেন।পশ্চিম বর্ধমানে মীর দারা শেকো, উত্তর দিনাজপুরে দেবী প্রসাদ দে এবং মুর্শিদাবাদের অন্য অংশে বিশ্বজিৎ বসু দায়িত্বে রয়েছেন। এছাড়াও বীরভূমে মনোজিত মণ্ডল এবং শেষ ট্রাইবুনাল মালদহে রয়েছেন সিদ্ধার্থ রায় চৌধুরী।

Election Commission has announced the date of publication of the final list

আরও পড়ুনঃ পিছোচ্ছে সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশের দিন! ইদের আগে নিরাপত্তা নিয়ে আতঙ্কে বিচারকরা

উল্লেখ্য, ভোটার তালিকা নিয়ে কোনও বিতর্ক বা অভিযোগ সামনে এলে তা দ্রুত নিষ্পত্তির জন্যই এই ট্রাইবুনাল গঠন করা হয়েছে। অনলাইন ও অফলাইন, দু’ভাবেই আবেদন করার সুযোগ থাকায় সাধারণ মানুষের জন্য প্রক্রিয়াটি সহজ হয়েছে। সমস্ত আপিলের নিষ্পত্তি হয়ে গেলে এই ট্রাইবুনালের কার্যকালও শেষ হয়ে যাবে।