উত্তরবঙ্গে কড়া নজর কমিশনের, ‘স্পর্শকাতর’ বুথে এবার কী নতুন ব্যবস্থা জানেন?

Published on:

Published on:

Election Commission Orders Arrest Notorious Criminals 72 Hours Before Polls
Follow

বাংলা হান্ট ডেস্কঃ এবারের বিধানসভা ভোটকে ঘিরে নিরাপত্তা নিয়ে কোনও ঝুঁকি নিতে চাইছে না নির্বাচন কমিশন (Election Commission)। বিশেষ করে উত্তরবঙ্গের কিছু বুথ নিয়ে বাড়তি উদ্বেগ তৈরি হয়েছে। কারণ, সেখানে এমন অনেক স্কুল রয়েছে যেখানে কোনও পাঁচিল নেই। ফলে বাইরে থেকে সহজেই কেউ ঢুকে পড়তে পারে। এই পরিস্থিতি সামাল দিতেই নতুন করে পরিকল্পনা করেছে কমিশন।

উত্তরবঙ্গের বুথ নিরাপত্তা নিয়ে কমিশনের (Election Commission) বিশেষ পরিকল্পনা

রাজ্যের সর্বত্র কড়া নিরাপত্তার ব্যবস্থা করতে এবার প্রযুক্তির উপরও ভরসা রাখছে নির্বাচন কমিশন (Election Commission)। AI থেকে সিসি ক্যামেরা, সব দিকেই নজর রাখা হচ্ছে। তবে উত্তরবঙ্গের ক্ষেত্রে নেওয়া হয়েছে আলাদা উদ্যোগ। জানা যাচ্ছে, ওই অঞ্চলের একাধিক বুথ এমন স্কুলে রয়েছে যেখানে চারপাশ খোলা, অনেক জায়গায় জঙ্গল বা ঘন ঝোপঝাড় রয়েছে।

এই ধরনের জায়গায় নিরাপত্তা ভাঙার ঝুঁকি বেশি থাকায় কমিশন (Election Commission) সিদ্ধান্ত নিয়েছে, এবার বাঁশ দিয়ে অস্থায়ী ঘেরা তৈরি করা হবে। সেই ঘেরাটোপের মধ্যেই থাকবে বুথ এলাকা। এর ভিতরে মোতায়েন থাকবে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা, যাতে কোনও বহিরাগত সহজে ঢুকতে না পারে।

নির্বাচন কমিশনের (Election Commission) পরিকল্পনা অনুযায়ী, শুধুমাত্র বৈধ ভোটার পরিচয়পত্র থাকলেই বুথে প্রবেশ করা যাবে। যেসব বুথে এই সমস্যা রয়েছে, সেগুলিকে আগেই ‘স্পর্শকাতর’ হিসেবে চিহ্নিত করা হয়েছে। ফলে ওই কেন্দ্রগুলিতে নিরাপত্তা ব্যবস্থাও থাকবে বাড়তি কড়া।

 

Commission cleared up confusion about web casting on West Bengal assembly election.

আরও পড়ুনঃ “আমরাও তালিকা করছি”, ভোটের মুখে পুলিশকে সরাসরি ‘হুশিয়ারি’ ব্রাত্য বসুর?

যদিও এই সমস্ত প্রস্তুতির পরেও প্রশ্ন থেকেই যাচ্ছে, আদৌ কি অশান্তি পুরোপুরি এড়ানো সম্ভব? এক্ষেত্রে রাজনৈতিক মহলের একাংশ মনে করিয়ে দিচ্ছে শীতলকুচির ঘটনা। সেখানে শক্তিশালী নিরাপত্তা থাকা সত্ত্বেও অশান্তি থামানো যায়নি, উল্টে গুলিচালনায় চারজন গ্রামবাসীর মৃত্যু হয়েছিল বলে অভিযোগ ওঠে। ফলে এবার কমিশনের (Election Commission)এত কড়া বন্দোবস্তেও পরিস্থিতি কতটা নিয়ন্ত্রণে থাকবে, তা নিয়েই সময়ই বলবে।