বাংলাহান্ট ডেস্ক : এবারের বিধানসভা ভোট (West Bengal Assembly Election) অন্যবারের তুলনায় অনেকটাই আলাদা। এসআইআরের পরপরই ভোট হওয়ায় এবার প্রথম দফাতেই রেকর্ড ভোট পড়েছে। আর এবার প্রথম দফার মোট ১৫২ টি আসনে প্রতিটি বিধানসভা কেন্দ্রে ভোটদানের হার প্রকাশ্যে আনল নির্বাচন কমিশন। আর সেখানেই দেখা গেল, অন্তত ২৩ টি কেন্দ্রে পুরুষদের তুলনায় মহিলা ভোটারদের সংখ্যা বেশি। অধিকাংশ কেন্দ্রে পুরুষ ভোটারদের সংখ্যা মহিলাদের থেকে বেশি হলেও ভোটদানের ক্ষেত্রে এগিয়ে রয়েছেন মহিলারাই।
প্রথম দফায় কোন কেন্দ্রে কত ভোট (West Bengal Assembly Election)?
নির্বাচন কমিশনের দেওয়া তথ্য অনুযায়ী, প্রথম দফায় সবথেকে বেশি ভোট পড়েছে কোচবিহারের শীতলকুচিতে, প্রায় ৯৭.৫৩ শতাংশ। ভোটদানের হারের দিক দিয়ে এরপরেই রয়েছে ভগবানগোলা এবং রানিনগর, যেখানে ভোটদানের হার প্রায় ৯৬.৯৫ শতাংশ। রিপোর্ট বলছে, এসআইআরের পরে মোট ভোটারের সংখ্যা কমেছে, কিন্তু ভোটদাতা বেড়েছে ২১ লক্ষের বেশি।

মহিলা ভোটারের সংখ্যা বেশি: মুর্শিদাবাদের কান্দিতে ভোট দিয়েছেন ৯১ হাজার পুরুষ এবং ১ লক্ষের বেশি মহিলা। ঘাটালে প্রায় ১.২৩ লক্ষ মহিলা ভোট দিয়েছেন আর পুরুষ ১.১৬ লক্ষ। দাসপুরে ১.১৯ লক্ষ পুরুষ ভোট দিয়েছেন এবং মহিলা ১.৩১ লক্ষ। ডেবরায় মহিলা ভোটদাতার সংখ্যা ১.০৮ লক্ষ এবং পুরুষ ভোটদাতার সংখ্যা ১.০৭ লক্ষ। মেদিনীপুরে পুরুষ ভোট (West Bengal Assembly Election) দিয়েছেন ১.১৮ লক্ষ আর মহিলা ভোট দিয়েছেন ১.২২ লক্ষ।
আরও পড়ুন : দুপুরের মধ্যেই স্টক শেষ, খালি হাতেই ফিরলেন অনেকে, ফের কবে খুলবে মদের দোকান?
কোন কেন্দ্রে মহিলা বেশি: বাঁকুড়ায় পুরুষ ভোটদাতাদের সংখ্যা ১.১৭ লক্ষ এবং মহিলা ভোটদাতাদের সংখ্যা ১.১৮ লক্ষ। রামপুরহাটে পুরুষ ভোটদাতাদের সংখ্যা ১.১৪ লক্ষ এবং মহিলা ভোটদাতাদের সংখ্যা ১.১৬ লক্ষ। বহরমপুরে ভোট দিয়েছেন ১.০৮ লক্ষ পুরুষ এবং ১.১২ লক্ষ মহিলা। এছাড়াও শামসেরগঞ্জ, মালদহের ইংলিশ বাজার, ঝাড়গ্রাম, দার্জিলিংয়ের মতো কেন্দ্রে পুরুষদের তুলনায় এবার মহিলাদের ভোট বেশি পড়েছে।
আরও পড়ুন : কমিশনের শ্যেনদৃষ্টিতে যাদবপুর, আলিয়া বিশ্ববিদ্যালয়ের হস্টেল, দ্বিতীয় দফার আগে বড় নির্দেশ
মনে করা হচ্ছে এসআইআরের কারণেই এবার ভোটদানের হার বেড়েছে অনেকটা। প্রতিটি কেন্দ্রে ২০২১ এর তুলনায় গড়ে অন্তত ১৪ হাজার মানুষ ভোট বেশি দিয়েছেন।












