SIR-এর ফাইনাল লিস্টে নাম না থাকলে কী করবেন? কোথায় যাবেন? জানুন সবটা

Published on:

Published on:

Find out what to do if your name is not on the final list of SIR
Follow

বাংলা হান্ট ডেস্ক:পশ্চিমবঙ্গে এখনও এসআইআর (SIR)-এর কাজ শেষ হয়নি। আপাতত নথি যাচাইয়ের কাজ চলছে। চূড়ান্ত তালিকা প্রকাশ হওয়ার দিন ঘোষণা হয়েছে ২৮ ফেব্রুয়ারি। কিন্তু যদি নির্বাচন কমিশনের (Election Commission) দেওয়া চূড়ান্ত তালিকায় নাম না থাকে সেক্ষেত্রে পরবর্তী পদক্ষেপ কি হতে পারে তা জেনে নিন বিস্তারিতভাবে।

এসআইআর (SIR)-এর চূড়ান্ত তালিকার নাম না থাকলে কী করবেন

২৮ ফেব্রুয়ারি চূড়ান্ত তালিকা প্রকাশিত হলে প্রথমে electroralsearch.eci.gov.in- এই ওয়েবসাইটে গিয়ে চেক করতে হবে নাম উঠলো কিনা। এপিক নম্বর দিয়ে সার্চ করলে দেখা যাবে। বাবা মার নাম দিয়েও আপনি সার্চ করতে পারেন। যদি ভোটার কার্ডের সাথে ফোন নাম্বারের লিঙ্ক করা থাকে সেক্ষেত্রে কিন্তু ফোন নাম্বার দিয়ে আপনি নিজের নাম সার্চ করতে পারবেন।

কিন্তু এখন প্রশ্ন হল যদি কারও কাছে এপিক নাম্বার না থাকে তাহলে সে কি করবে। সে ক্ষেত্রে তাকে voters.eci.gov.in এই ওয়েবসাইটে গিয়ে ডাউনলোড ইলেক্টোরাল রোল ক্লিক করুন। এখান থেকে এপিক নম্বর না থাকলে ইলেক্টোরাল রোল চেক করতে হবে। নিজের বিধানসভা কেন্দ্র, পোলিং বুথ ইত্যাদি দিয়ে সার্চ করে ইলেকট্রোলাল রোল ডাউনলোড করতে হবে এবং সেখান থেকে খুঁজে পাবেন নিজের নাম।

আরও পড়ুন:তৃণমূল বিধায়ককে ‘খুনি’ বলে উল্লেখ! কাকদ্বীপে মন্টুরামের বিরুদ্ধে পড়ল পোস্টার

যদি দেখতে পান যে চূড়ান্ত তালিকায় আপনার নাম উঠেনি, সেক্ষেত্রে কমিশনের কাছে অবশ্যই আবেদন জানাতে হবে। তালিকা প্রকাশ হওয়ার ১৫ দিনের মধ্যে জেলা শাসক অর্থাৎ ডিসট্রিক্ট ইলেকশন অফিসারের কাছে আবেদন জানাতে পারবেন। ডিইও যদি আপনার নাম তালিকায় না তোলার সিদ্ধান্তের ব্যাপারে জানায় সেক্ষেত্রে আপনি সিইওর কাছেও আবেদন করতে পারবেন। সেক্ষেত্রে পরবর্তী ১৫ দিনের মধ্যে আপনাকে সংশ্লিষ্ট রাজ্যের মুখ্য নির্বাচনী অফিসারের কাছে আবেদন করতে হবে। চূড়ান্ত তালিকায় নাম না থাকলে এক্ষেত্রে তিন ভাবে নাম তোলার জন্য আবেদন করতে পারবেন। প্রথমত voters.eci.gov.in এই সাইটের মাধ্যমে আবেদন জানাতে পারবেন অথবা ডিইও-র মাধ্যমে আবেদন জানাতে পারবেন।

আরও পড়ুন:অনুপ্রবেশের চেষ্টা? ভারতের জলসীমায় ২৮ বাংলাদেশি মৎস্যজীবী! কড়া অ্যাকশন কোস্ট গার্ডের

Find out what to do if your name is not on the final list of SIR

যদি ডিইও, এই আবেদন খারিজ করে দেয়, সেক্ষেত্রে ফর্ম নম্বর ৬ এর মাধ্যমে আবেদন জানাতে পারবেন অর্থাৎ নতুন ভোটার হিসেবে নাম তোলার জন্য আবেদন করতে হবে এবং এক্ষেত্রে ১৮ বছর বয়স হলে তবেই কিন্তু আবেদন করা যাবে নচেৎ নয়। আর এই ফর্ম পাওয়া যাবে ECINET অ্যাপ থেকে। এই ফর্ম পূরণ করার পর বিএলও বা ইএলও দের কাছে জমা দিতে হবে। নির্দিষ্ট সময়ের মধ্যেই আবেদন করতে হবে। মনোনয়নপত্র যখন জমা হবে তার শেষ দিনের ১০ দিন আগে এই ফর্ম জমা দিতে পারবেন। চূড়ান্ত তালিকায় নাম না উঠলে এইভাবে আবেদন করা যাবে। তবে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে কীভাবে আবেদন করা যাবে সে ব্যাপারে এখনও পর্যন্ত নির্বাচন কমিশনের তরফে কোনও নির্দেশিকা দেওয়া হয়নি। আশা করা হচ্ছে ২৮ তারিখ এর আগে অথবা ২৮ তারিখের পরে এই নির্দেশিকা নির্বাচন কমিশন থেকে পাওয়া যাবে এবং সেই পদ্ধতি অনুযায়ী পশ্চিমবঙ্গে, ভোটার তালিকায় নাম না থাকলে নাম তোলার ব্যবস্থা করবে নির্বাচন কমিশন।