অনুপ্রবেশের চেষ্টা? ভারতের জলসীমায় ২৮ বাংলাদেশি মৎস্যজীবী! কড়া অ্যাকশন কোস্ট গার্ডের

Published on:

Published on:

28 Bangladeshi fishermen arrested in Indian waters off South 24 Parganas for attempted infiltration
Follow

বাংলা হান্ট ডেস্ক:রবিবার উপকূল রক্ষী বাহিনীর হাতে ধরা পড়ে একটি ট্রলার। দক্ষিণ ২৪ পরগনায় (South 24 Parganas) ভারতীয় জলসীমার মধ্যে ভাসতে দেখা যায় এফবি সাগর নামে ওই ট্রলারটিকে। এটি বাংলাদেশের (Bangladesh) ট্রলার ছিল। ২৮ জন মৎস্যজীবীকে আটক করা হয়েছে।

দক্ষিণ ২৪ পরগনায় (South 24 Parganas) বাংলাদেশি ট্রলার আটক:

জলসীমা লঙ্ঘন করে ভারতীয় সীমার মধ্যে ঢুকে গেছিল একটি মাছ ধরার ট্রলার। যেটিকে পরে আটক করে উপকূল রক্ষী বাহিনী তুলে দেয় দক্ষিণ ২৪ পরগনার ফ্রেজারগঞ্জ উপকূল থানার পুলিশের হাতে। ধৃত বাংলাদেশী মৎস্যজীবীদের জিজ্ঞাসাবাদ করা শুরু করেছে উপকূল থানার পুলিশ।

বাংলাদেশী মৎস্যজীবীদের আটক করে নিয়ে আসা হয় ফ্রেজার গঞ্জে। সেখানে তাদের গ্রেপ্তার করে পুলিশ। কোনও বিশেষ উদ্দেশ্য নিয়ে তারা ভারতীয় জল সীমার মধ্যে ঢুকে ছিল কিনা, খোঁজখবর নিয়ে দেখা হচ্ছে। তাদের কাকদ্বীপ আদালতে তোলা হবে। অবৈধ অনুপ্রবেশের জন্য এই বাংলাদেশি মৎস্যজীবীদের গ্রেফতার করা হয়েছে।

আরও পড়ুন:মধ্যবিত্তের নাগালে নতুন গাড়ি! নজরকাড়া লুক আর সাশ্রয়ী মাইলেজ নিয়ে বাজারে এল বাজাজ কিউট ২০২৬

ট্রলারটিকে উপকূল রক্ষী বাহিনী আটক করার পর বাংলাদেশী মৎস্যজীবীদের কথায় অসংলগ্নতা ধরা পড়ে। তাই জন্য তাদের উপর সন্দেহ বাড়ে পুলিশের। গতিবিধি দেখে সেটিকে থামানোর নির্দেশ দেয় কোস্টগার্ডের জওয়ানরা।

28 Bangladeshi fishermen arrested in Indian waters off South 24 Parganas for attempted infiltration

আরও পড়ুন:যুবসাথী প্রকল্পে আবেদনের আগে সাবধান! এই সরকারি সুবিধাগুলি পেলে বাতিল হবে ফর্ম

ভারতীয় জলসীমার মধ্যে এর আগেও এরকম ভাবে বাংলাদেশী ট্রলার ঢুকেছে। অনুপ্রবেশের দায়ে আটক করা ট্রলার গুলি অনেক সময় অনেক অনৈতিক কাজের জন্য ব্যবহার করা হয়। তাই তাদের জেরা করে আটক করা হয়েছে। খতিয়ে দেখা হচ্ছে যে, এখানে আসার পিছনে তাদের উদ্দেশ্য কী। সামনে বিধানসভা ভোট, তাই পুলিশ আরও বেশি সতর্ক থাকতে চাইছে নিরাপত্তার ব্যাপারে।