স্টেশনে ঢুকতেই বিপত্তি, বিধাননগরে দাউদাউ করে আগুন জ্বলল হাবড়া লোকালে!

Published on:

Published on:

Indian Railways decides to run 28 special trains for convenience of passengers at Matua Maha Mela
Follow

বাংলাহান্ট ডেস্ক : একের পর এক ট্রেনে আগুন লাগার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে বিভিন্ন মহলে। এবার বিধাননগর স্টেশনে ঘটল ভয়ঙ্কর ঘটনা। স্টেশনে এসে দাঁড়াতেই আগুন লেগে গেল হাবড়া লোকালে (Habra Local)। চোখের সামনে ট্রেনে আগুন ধরে যেতে রীতিমতো আতঙ্কিত স্টেশন চত্বরের লোকজন।

হাবড়া লোকালে (Habra Local) লেগে গেল আগুন

বুধবার তখন বিকেল ৪ টে ১৫। বিধাননগরের চার নম্বর প্ল্যাটফর্মে এসে ঢোকে হাবড়া লোকাল। জানা যায়, হঠাৎ করেই স্টেশনে দাঁড়িয়ে থাকা ট্রেনে ধরে যায় আগুন। জানা গিয়েছে, পেছনের মহিলা কামরার নীচের ব্যাটারি বক্সে ধরে যায় আগুন। সঙ্গে সঙ্গে কালো ধোঁয়া ছড়িয়ে পড়ে চতুর্দিকে।

Fire incident in habra local in bidhannagar station

নিয়ন্ত্রণে আনা হয় আগুন: এই ঘটনায় কেউ হতাহত হয়নি বলেই জানা যাচ্ছে। ট্রেনে (Habra Local) থাকা যাত্রীদের দ্রুত সুরক্ষিত ভাবে নীচে নামিয়ে আনা হয়। স্টেশনে থাকা মানুষজনই অগ্নিনির্বাপন যন্ত্রের সাহায্যে নিয়ন্ত্রণে আনেন আগুন। পাশাপাশি হকাররাও সাহায্য করেন আগুন নেভাতে।

আরও পড়ুন : সিইও দফতরে ঢুকতে গিয়ে বাধা শুভেন্দুকে, নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলে হাইকোর্টে মামলা বিরোধী দলনেতার

কীভাবে লাগে আগুন: এদিকে দাঁড়িয়ে থাকা হাবড়া লোকালের পেছনেই আরও কয়েকটি ট্রেন এসে দাঁড়িয়েছিল। তবে আগুন নিভতেই হাবড়া লোকালটিকে সরিয়ে নিয়ে যাওয়া হয় সেখান থেকে। মনে করা হচ্ছে, শর্ট সার্কিট থেকেই আগুন লাগে ট্রেনে।

আরও পড়ুন : ভিন্ন গল্পে সাহেব, এই নায়কের সঙ্গে জুটি বেঁধে নতুন সিরিয়াল নিয়ে ফিরছেন সুস্মিতাও?

কিছুদিন আগেই আরও এক ট্রেনে আগুন লাগার ঘটনা ঘটে। পূর্ব বর্ধমানের কাটোয়া স্টেশনে দু নম্বর প্ল্যাটফর্মে কাটোয়া-আদিমগঞ্জ ট্রেনে লেগে যায় আগুন। ট্রেনের মাঝের একটি কামরায় হঠাৎ দাউদাউ করে আগুন জ্বলে ওঠে। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই ফের আগুন লাগার ঘটনা ঘটল ট্রেনে।