‘১৮০০১১…’! পুজোয় খারাপ খাবার বিক্রি হলেই জানান অভিযোগ, চালু করা হল বিশেষ হেল্পলাইন নম্বর

Published on:

Published on:

Food safety helpline number and email id started ahead of Durga Puja
Follow

বাংলা হান্ট ডেস্কঃ পুজো এলেই বিভিন্ন মণ্ডপের আশেপাশে নানা ধরণের খাবারের স্টল বসানো হয়। এবার সেখানে খারাপ খাবার বিক্রি করলে আর রক্ষা নেই। অভিযোগ জানানোর জন্য বিশেষ হেল্পলাইন নম্বরের ঘোষণা করেছে হুগলি জেলা প্রশাসন (Hooghly District Administration)। খাদ্য সুরক্ষার (Food Safety) দিকে নজর রেখে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

খাদ্য সুরক্ষায় হেল্পলাইন নম্বর চালু | (Food Safety)

সম্প্রতি হুগলির জেলাশাসক খুরশিদ আলি কাদরি এই হেল্পলাইনের কথা ঘোষণা করেন। তিনি জানান, জেলার ২৭০টি জায়গায় অভিযান চালানো হয়েছে। এর মধ্যে ২৫১টি জায়গাতেই বিধি না মানার অভিযোগ মিলেছে। শতাংশের হিসেবে যা ৯২.৯৬।

আরও পড়ুনঃ রাতের বাস পরিষেবার পর কলকাতায় ফের শুরু হচ্ছে রাতের বাস পার্কিং! নির্দেশ পরিবহণমন্ত্রীর

জেলাশাসক বলেন, “ইতিমধ্যেই ১৯টি ইউনিটের ব্যবসা বন্ধ করা হয়েছে। ২৮টি ইউনিটের বিরুদ্ধে শুরু হয়েছে আইনি প্রক্রিয়া। পাশাপাশি ৩ জনের লাইসেন্স সাসপেন্ড করা হয়েছে। মোট ১৩ লক্ষ ৮২ হাজার টাকার খাদ্য সামগ্রী বাজেয়াপ্ত করা হয়েছে। ১ লক্ষ ১৩ হাজার ৪৩৮ টাকার খাবার নষ্ট করা হয়েছে।“

খুরশিদ আলি কাদরি জানান, খাদ্য সুরক্ষা অভিযান এখনই থামবে না, আগামীদিনেও এই অভিযান চলবে। এরপরেই অভিযোগ জানানোর জন্য হেল্পলাইন নম্বর ও ইমেল আইডির কথা ঘোষণা করেন তিনি।

হুগলির জেলাশাসক বলেন, “পুজোর সময় প্রচুর খাবারের স্টল বসে। সেখানে যাতে স্বাস্থ্য বিধি মানা হয় সেটা দেখার পাশাপাশি খারাপ খাবার বিক্রি হলে সাধারণ মানুষ অভিযোগও জানাতে পারবেন।“ এর জন্য হেল্পলাইন নম্বর- ১৮০০১১২১০০ এবং ইমেল আইডি foodsafetywb@gmail.com চালু করা হয়েছে।

Food safety

বিগত কয়েকদিনে কলকাতা সহ রাজ্যের নানা প্রান্তে খাদ্য সুরক্ষা দফতরের অভিযান চলেছে। কোথাও ভেজাল খাবার পাওয়া গিয়েছে, কোথাও আবার উদ্ধার হয়েছে পচা মাংস। ইতিমধ্যেই অনেকের লাইসেন্স বাতিল হয়েছে। এই আবহেই খাদ্য দফতরের তরফে নম্বর দেওয়া হয়।