বাংলা হান্ট ডেস্ক: বিধানসভা নির্বাচনের পর রাজ্যে নতুন সরকার গঠন হয়েছে। সরকার গঠন হওয়ার পর থেকে একের পর এক নির্দেশিকা জারি হয়েছে। আর এবার সেই নির্দেশিকার মধ্যে রয়েছে সরকারি বাসে বিনা পয়সায় যাতায়াত করতে পারবেন মহিলারা (Free Bus Guidelines)। ১ জুন থেকে এই নিয়ম কার্যকর হবে। তবে এই নিয়মে বিস্তারিত গাইডলাইন প্রকাশ করেছে রাজ্য পরিবহন দফতর। জেনে নিন সে বিষয়ে বিস্তারিত।
১ জুন থেকে মহিলাদের ফ্রি বাস সফর, জেনে নিন নিয়ম (Free Bus Guidelines)
সরকারি বাসে মহিলাদের বিনামূল্যে যাতায়াত নিয়ে গাইডলাইন তৈরি করে ফেলেছে রাজ্যের নতুন সরকার। আপাতত সরকারিভাবে সেই গাইডলাইন প্রকাশ না করা হলো পরিবহন দফতরের তরপেট থেকে জানা গিয়েছে, আগামী একজন থেকে সরকারি বাসে (Govt Buses) মহিলারা বিনামূল্যে যাতায়াত করতে পারবেন বলে একটি বিধি তৈরি করা হয়েছে। এতে মহিলারা কি কি সুবিধা পাবেন তা আজকে প্রতিবেদনে আলোচনা করা হল।

আরও পড়ুন: রান্নাঘরে লঙ্কার গুঁড়ো নেই? কষা মাংসের স্বাদ বাড়াবে এই বিকল্পগুলি
সূত্রের খবর, একজন মহিলা যিনি সরকারি বাসে উঠবেন। তাকে প্রমাণ করতে হবে যে তিনি পশ্চিমবঙ্গের নাগরিক। সেক্ষেত্রে ভোটার কার্ড বা আধার কার্ড বা যেকোনও পরিচয়পত্রের মাধ্যমে তাঁকে প্রমাণ করতে হবে তিনি এই রাজ্যের নাগরিক। তাহলেই কন্ডাক্টারের পক্ষ থেকে মহিলাকে শূন্য টাকা মূল্যের একটা টিকিটও দেওয়া হবে।
এর জন্য সরকারি বাসের ড্রাইভার ও কন্ডাক্টারদের প্রয়োজনীয় প্রশিক্ষণও দেওয়া হবে। শূন্য টাকা মূল্যের যে টিকিট মহিলারা পাবেন সেখানে অশোক স্তম্ভ থাকবে। পরিবহণ দফতর মুখ্যমন্ত্রীর নির্দেশের পর ইলেকট্রিক বাসের জন্য টেন্ডার প্রক্রিয়াও শুরু করছে।
এইভাবে প্রাথমিকভাবে মহিলা যাত্রীদের দেওয়া হবে শূন্য মূল্যের টিকিট। পরবর্তীতে বিশেষ কার্ড চালু করারও পরিকল্পনা রয়েছে পরিবহণ দফতরের। আর পুরো বিষয়টি যাতে মসৃণভাবে হয় সেজন্য ১ জুনের আগেই চালক এবং কন্ডাক্টরদের জন্য বিশেষ প্রশিক্ষণ শিবিরের আয়োজন করা হবে।
যদিও এবিষয় এখনও কোনও সিদ্ধান্ত হয়নি। তবে মনে করা হচ্ছে, বিডিও, এসডিও অফিস,পুরসভাতে মিলবে এই কার্ড। পাশাপাশি ইতিমধ্যেই পরিবহণ দফতরের তরফে সরকারি বাসে সমীক্ষা করা হয়েছে। কত সংখ্যক মহিলা শহরে প্রতিদিন সরকারি বাসে ওঠেন (Free Bus Guidelines)।













