সত্য ঘটনার নামে ভুল কাহিনি! শাহিদের ছবি নিষিদ্ধ করার দাবি নিয়ে আদালতে গ্যাংস্টার-কন্যা

Published on:

Published on:

Follow

বাংলাহান্ট ডেস্ক : মুক্তির আগেই বিপাকে শাহিদ কাপুরের ছবি ‘ও রোমিও’ (Bollywood)। আসন্ন ছবিটিতে গ্যাংস্টার হুসেন উস্তরার ভূমিকায় তাঁকে দেখা যাবে বলে খবর। ইতিমধ্যেই ছবির গান থেকে শুরু করে প্রথম ঝলক নিয়ে শুরু হয়েছে চর্চা আলোচনা। কিন্তু মুক্তির আগেই হঠাৎ আইনি গেরোয় পড়ল ছবিটি। ও রোমিও-র উপরে নিষেধাজ্ঞা জারি করার দাবি জানিয়ে আদালতের দ্বারস্থ হলেন গ্যাংস্টারের কন্যা।

শাহিদের ছবি (Bollywood) নিষিদ্ধ করার দাবি

এই ছবিটি নিয়ে প্রথম থেকেই সরব হয়েছেন গ্যাংস্টার হুসেন উস্তরার কন্যা সনোবর শেখ। তাঁর দাবি, তাঁর বাবার চরিত্রকে ভুল ভাবে দেখানো হয়েছে ছবিতে। তাঁর আরও অভিযোগ, কোনও অনুমতি ছাড়াই তাঁর বাবার বায়োপিক তৈরি করেছেন পরিচালক বিশাল ভরদ্বাজ এবং প্রযোজক সাজিদ নাদিয়াদওয়ালা।

Gangster daughter wants a ban on Bollywood movie o Romeo

কী অভিযোগ উঠেছে: সনোবরের দাবি, এই ছবিতে হুসেনকে গ্যাংস্টার হিসেবে দেখানো হয়েছে যা ভুল। একসময় মুম্বইতে অপরাধ দমনে পুলিশকে সাহায্য করেছেন তিনি। কিন্তু ছবিতে তাঁকে নেতিবাচক হিসেবে দেখানো হয়েছে। পরিবারের সদস্য এবং বাচ্চাদের উপরে কুপ্রভাব পড়তে পারে বলেও অভিযোগ করেছেন সনোবর।

আরও পড়ুন : চিংড়িঘাটা জটে আটকে মেট্রো, এয়ারপোর্ট-নিউ গড়িয়া রুটে পরিষেবা চালুর দিনক্ষণ জানাল কর্তৃপক্ষ

গ্যাংস্টার তথ্য নিয়ে আপত্তি: এক সাক্ষাৎকারে সনোবর বলেন, ছবিতে বলা হয়েছে এটি সত্য ঘটনা অবলম্বনে তৈরি। কিন্তু তাঁর বাবা তো গ্যাংস্টার (Bollywood) ছিলেন না। বরং গ্যাংস্টার দূর করে শহর পরিস্কার করতে চেয়েছিলেন। তিনি অপরাধী ছিলেন না। কোনও রেকর্ডেই তা পাওয়া যাবে না। কিন্তু ছবিতে তাঁকে যেভাবে দেখানো হচ্ছে তা নিয়েই সমস্যা বলে মন্তব্য করেন সনোবর।

আরও পড়ুন : শুধু দূরপাল্লার নয়, এবার লোকাল ট্রেনও ‘কবচ’এর সুরক্ষা, বড় উদ্যোগ রেলের

এদিকে পরিচালক বিশাল ভরদ্বাজ বলেন, ছবিটি ‘মাফিয়া কুইনস অফ মুম্বই’ এর উপরে ভিত্তি করে লেখা। বই লেখার আগে নিশ্চয়ই অনুমতি নেওয়া হয়েছিল। তাই তাঁরা আর অনুমতি নেওয়ার প্রয়োজন মনে করেননি বলে মন্তব্য করেন পরিচালক।