বাংলাহান্ট ডেস্ক : শহরজুড়ে ডানা মেলেছে নতুন নতুন মেট্রো (Kolkata Metro) রুট। শহরের এ প্রান্ত থেকে ও প্রান্তে যেতে আর বাস ট্রেনের ভরসায় থাকতে হয় না। বিভিন্ন রঙের মেট্রো লাইনের দৌলতে সুবিধা হয়েছে শহর এবং শহরতলির মানুষের। কিন্তু নিউ গড়িয়া-এয়ারপোর্ট রুট নিয়ে খুব তাড়াতাড়ি কোনও আশার বাণী শোনাতে পারল না মেট্রো কর্তৃপক্ষ। এই মেট্রো পথের কাজ শেষ করে যাত্রী পরিষেবা চালু করতে করতে ২০২৮ এর মাঝামাঝি হয়ে যাবে মনে করছে মেট্রো কর্তৃপক্ষ। মূলত চিংড়িঘাটা নিয়ে জট এখনও না কাটাতেই এই অবস্থা বলে জানা যাচ্ছে।
কবে শেষ হবে এয়ারপোর্ট-নিউ গড়িয়া মেট্রোর (Kolkata Metro) কাজ?
সোমবার বাজেট সংক্রান্ত সাংবাদিক সম্মেলনে চিংড়িঘাটা অংশের কাজ আটকে থাকা নিয়ে রাজ্যকে একহাত নেন কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। এরপরেই এয়ারপোর্ট-নিউ গড়িয়া রুট নিয়ে মুখ খোলেন মেট্রোর জেনারেল ম্যানেজার শুভ্রাংশেখর মিশ্র। শুধু এই রুটটি নয়। তিনি আরও জানান, নোয়াপাড়া-বারাসত মেট্রো প্রকল্পের কাজ আপাতত মাইকেলনগর পর্যন্তই শেষ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তাতেও সেই ২০২৮ ই হয়ে যাবে বলে জানান তিনি।

বারাসত রুটেও কাজ শেষ হতে দেরি: মাইকেলনগর থেকে বারাসত পর্যন্ত পথ মেট্রো যাবে মাটির নীচে দিয়ে। তার জন্য বাজেটও বাড়বে বলে খবর। ইতিমধ্যেই ছাড়পত্রের জন্য পাঠানো হয়েছে রেলবোর্ডের কাছে। তবে অর্থ কোনও সমস্যা হবে না বলে আগেই জানিয়েছেন রেলমন্ত্রী। প্রয়োজন শুধু রাজ্যের থেকে ছাড়পত্র।
আরও পড়ুন : থামার নয় বিতর্ক, সিরিয়াল শেষের গুঞ্জনের মাঝেই ‘চিরদিনই…’ ছাড়ছেন এই অভিনেত্রী?
মেলেনি ট্রাফিকের ছাড়পত্র: অন্যদিকে কলকাতা মেট্রোর জেনারেল ম্যানেজার বলেন, ২০২৭ সালের মাঝামাঝি নাগাদই শেষ হয়ে যাওয়ার কথা ছিল বিমানবন্দর-নিউ গড়িয়া মেট্রোর (Kolkata Metro) কাজ। কিন্তু চিংড়িঘাটা অংশে ৩ মাসেরও বেশি সময় ধরে আটকে রয়েছে কাজ। ট্রাফিক থেকে ছাড়পত্র না মেলায় এগোনো যাচ্ছে না কাজ। তবে এখন যদি ছাড়পত্র পাওয়াও যায়, তাও কাজ শেষ হতে ২০২৮ সালের মাঝামাঝি হয়েই যাবে।
আরও পড়ুন : ‘এটা নতুন হিন্দুস্তান, ঘরে ঢুকে মারতেও পিছপা হবে না’, ধুরন্ধর ২-এর টিজারেই দাপট দেখালেন রণবীর
অন্যদিকে ব্লু লাইনের প্রান্তিক স্টেশন কবি সুভাষের নির্মাণকাজও এপ্রিল-মে নাগাদ শুরু হবে বলে জানানো হয়েছে মেট্রোর তরফে। তৈরি হয়ে গিয়েছে নকশা। এবারের কেন্দ্রীয় বাজেটে কলকাতা মেট্রো রেল কর্পোরেশন লিমিটেডের ইস্ট ওয়েস্ট মেট্রোর জন্য বরাদ্দ করা হয়েছে ৫২৯ কোটি টাকা। দমদম বিমানবন্দর থেকে রাজারহাট হয়ে গড়িয়া পর্যন্ত মেট্রো (Kolkata Metro) প্রকল্পের জন্য বরাদ্দ হয়েছে প্রায় ৭০৫ কোটি টাকা। আর জোকা বিবাদী বাগ ভায়া মাঝেরহাট মেট্রো প্রকল্পের জন্য ৯০৬ কোটি টাকা বরাদ্দ হয়েছে।












