‘এটা নতুন হিন্দুস্তান, ঘরে ঢুকে মারতেও পিছপা হবে না’, ধুরন্ধর ২-এর টিজারেই দাপট দেখালেন রণবীর

Published on:

Published on:

Follow

বাংলাহান্ট ডেস্ক : প্রথম ছবির রেশই এখনও কাটেনি। এর মাঝেই দর্শক মহলে হইচই ফেলে দিয়ে মুক্তি পেল ‘ধুরন্ধর ২’ (Dhurandhar 2) এর টিজার। মঙ্গলবার প্রকাশিত হল ছবির সিক্যুয়েলের প্রথম ঝলক। আর তাতেই কার্যত চোখে ধাঁধা লেগে যাওয়ার দশা দর্শকদের। প্রথম পার্টের থেকে কী কী আলাদা রয়েছে ধুরন্ধর ২ তে?

প্রকাশ্যে এল ধুরন্ধর ২ (Dhurandhar 2) এর টিজার

গোটা টিজার জুড়েই জায়গা করে নিয়েছে মারকাটারি অ্যাকশন দৃশ্যের টুকরো ঝলক। ছবির দ্বিতীয় ভাগেও যে নৃশংসতার মাত্রা ভরপুর থাকতে চলেছে তা টিজার থেকেই অনেকটা স্পষ্ট। পাশাপাশি আরও যা নজর কেড়েছে তা হল, ‘হামজা’ রণবীর সিং এর দু রকম লুক।মনে করা হচ্ছে, এবার চরিত্রটিতেও বড়সড় কোনও টুইস্ট থাকতে পারে।

Dhurandhar 2 sequel teaser released

কেমন হল টিজার: কয়েক সেকেন্ডের টিজারের সবথেকে তাক লাগানো অংশ নিঃসন্দেহে শেষের সংলাপটি। যেখানে রণবীর ওরফে হামজাকে বলতে শোনা যায়, ‘এটা নতুন হিন্দুস্তান, ঘরে ঢুকে মারতেও পিছপা হবে না’। এই সংলাপ থেকেই অনেকটা স্পষ্ট হয়েছে কেন ছবির সিক্যুয়েলের নাম ‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’ রাখা হয়েছে।

আরও পড়ুন : থামার নয় বিতর্ক, সিরিয়াল শেষের গুঞ্জনের মাঝেই ‘চিরদিনই…’ ছাড়ছেন এই অভিনেত্রী?

সিক্যুয়েলের অপেক্ষায় দর্শক: এর আগেই অবশ্য ধুরন্ধর ২ (Dhurandhar 2) এর একটি পোস্টার শেয়ার করেছিলেন রণবীর। তাতে যে উন্মাদনার পারদ চড়েছিল, দ্বিতীয় পার্টের টিজার তা আরও বাড়িয়ে দিয়েছে তাতে সন্দেহ নেই। প্রথম ছবিটি বলিউড বক্স অফিসে ঝড় তুলেছিল। দেশ ছাড়িয়ে আন্তর্জাতিক বক্স অফিসেও দাপট দেখিয়েছিল রণবীরের ধুরন্ধর। এবার দ্বিতীয় পার্টের অপেক্ষা।

আরও পড়ুন : অ্যাডমিট কার্ডে এই ভুল থাকলেই বাতিল পরীক্ষা! সতর্ক করল CBSE বোর্ড

এর জন্য অবশ্য বেশি দিন অপেক্ষা করতে হবে না সিনেপ্রেমীদের। চলতি বছরই ফের বক্স অফিস কাঁপাবেন রণবীর। আগামী ১৯ মার্চ হিন্দি, তামিল, তেলুগু, কন্নড় এবং মালয়ালম ভাষায় মুক্তি পাবে ধুরন্ধর: দ্য রিভেঞ্জ।