বাংলা হান্ট নিউজ ডেস্কঃ প্রায় এক বছর পর আফ্রিকার মাটিতে আয়োজিত হবে ওডিআই বিশ্বকাপ (2027 ODI World Cup)। সেই টুর্নামেন্টকে মাথায় রেখেই প্রতিটি ওডিআই সিরিজে মাঠে নামবে শুভমান গিলের (Shubman Gill) ভারতীয় দল (Indian Cricket Team)। কিন্তু সেই উদ্দেশ্যে দলকে প্রস্তুত করতে গিয়ে একটি বিশেষ কারণে রাতের ঘুম উড়েছে ভারতের কোচ গৌতম গম্ভীরের (Gautam Gambhir)। সেই সমস্যার কথা শুনে এখন চিন্তায় ভারতীয় ক্রিকেট বোর্ডও (BCCI)।
আগামী বিশ্বকাপের বেশিরভাগ অংশ অনুষ্ঠিত হবে দক্ষিণ আফ্রিকার মাটিতে। ফলে ফাস্ট বোলাররা ওই টুর্নামেন্টে বোলিংয়ের সময় বাড়তি বাউন্সের সাহায্য পাবেন। এইমুহূর্তে ভারতীয় দলের মিডল অর্ডারের মূল ভরসার নাম শ্রেয়স আইয়ার। কিন্তু প্রত্যেকেই এতদিনে জেনে গিয়েছেন যে উপমহাদেশের উইকেটে অত্যন্ত কার্যকরী ব্যাটার হলেও অতিরিক্ত বাউন্স সম্পন্ন উইকেটে শর্ট বলের বিরুদ্ধে শ্রেয়সের নির্দিষ্ট কিছু দুর্বলতা রয়েছে।

কিন্তু চিন্তার ব্যাপার হলো যে এই মুহূর্তে মিডল অর্ডারে বা বলা ভালো ৪ নম্বর ব্যাটিং পজিশনে শ্রেয়সের বিকল্প নেই। যশস্বী বা ঈশানের মতো যারা এইমুহূর্তে ভারতীয় দলের দরজায় কড়া নাড়ছেন, তারা প্রত্যেকেই টপ অর্ডারের ব্যাটার। অপরদিকে ভারতের দুই পেস বোলিং অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া ও নীতিশ রেড্ডি নির্ভরযোগ্য ব্যাটিং করতে সক্ষম হলেও অতিরিক্ত চোটপ্রবণতা তাদের ওপর বাড়তি দায়িত্ব চাপানোর ক্ষেত্রে বাঁধা হয়ে দাঁড়ায়।
আরও পড়ুন: মাত্র একটি সিরিজ খেলেই বিরাট কোহলিকে ছুঁয়ে ফেললেন পাডিক্কল! সামনে রাহুল দ্রাবিড়
সূত্র মারফত পাওয়া খবর অনুযায়ী এমন অবস্থায় ভারতীয় টিম ম্যানেজমেন্ট তিলক ভার্মাকে নিজেকে প্রস্তুত রাখতে আদেশ দিয়েছে। ব্যাটিংয়ের পাশাপাশি তাকে তার অফস্পিন বোলিংয়ের ওপরও গুরুত্ব দিতে বলা হয়েছে। আপাতত টি-টোয়েন্টি ছাড়া আর কোনও ফরম্যাটে নিয়মিত নন তিলক। তার বোলিংয়ের ধার বাড়লে শ্রেয়সের ব্যাক আপের পাশাপাশি একটি ষষ্ঠ বোলিং অপশনও প্রস্তুত রাখতে পারবে ভারত।
আরও পড়ুন: ছোট দল বলেই পারছে! ভারতের জয়ের পরেও গম্ভীরকে সরাসরি আক্রমণ বিশ্বজয়ী ভারতীয় তারকার
আপাতত বর্তমান পারফরম্যান্সের ভিত্তিতে ভারতের বিশ্বকাপের ১৫ জনের স্কোয়াড হতে পারে কিছুটা এমন:
শুভমান গিল (অধিনায়ক), শ্রেয়স আইয়ার (সহ-অধিনায়ক), রোহিত শর্মা, বিরাট কোহলি, লোকেশ রাহুল (উইকেটরক্ষক), ঈশান কিষাণ (উইকেটরক্ষক), তিলক ভার্মা, হার্দিক পান্ডিয়া, নীতিশ রেড্ডি, অক্ষর প্যাটেল, যশপ্রীত বুমরা, হর্ষিত রানা, গুরনুর ব্রার, কুলদীপ যাদব, অর্শদীপ সিং,













