বাংলা হান্ট ডেস্ক: এপ্রিল মাসের শুরুতেই সোনার দামে বড় পতন (Gold Price)। এই দামের পতনের ফলে যথারীতি স্বস্তির নিঃশ্বাস ফেলছেন মধ্যবিত্তরা। পাশাপাশি সামনেই আছে বৈশাখ মাস। সেই সময় বিয়ের মরশুম থাকায় এখন অনেকেই গহনা কেনা পরিকল্পনা করেন। এই মুহূর্তে সোনার দাম কম থাকায়, গহনা কেনা কিছুটা হলেও লাভজনক হচ্ছে। এই মুহূর্তে আপনি যদি গহনা কেনার পরিকল্পনা করেন তাহলে দেখে নিন আজকের লেটেস্ট রেট (Gold Price)।
বৈশাখের আগে সোনার দামে বড় পতন! জানুন আজকের লেটেস্ট রেট (Gold Price)
সোনা মধ্যবিত্তদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। শুধুমাত্র যে গয়না হিসেবে হলুদ ধাতুকে দেখা হয় তা কিন্তু নয়। ভবিষ্যতের সঞ্চয় হিসেবেও অনেকে সোনা কিনে রাখেন। পাশাপাশি সোনার দাম কমলে যেমন স্বস্তির নিঃশ্বাস ফেলে আমজনতা। তেমনি সোনার দাম বাড়লে চিন্তার ভাঁজ পড়ে সাধারণ মানুষের মাথায় (Gold price)। দেখে নিন আজকের লেটেস্ট প্রাইস।

আরও পড়ুন: ইরান-ইজরায়েল উত্তেজনায় এয়ার ইন্ডিয়ার উড়ান বাতিল , বিপাকে ৪০ হাজার ভারতীয় যাত্রী
সোমবার ২২ ক্যারেট ১ গ্রাম সোনার দাম ১৪২৬০ টাকা। ১০ গ্রাম ২২ ক্যারেট সোনার দাম ১৪২৬০০ টাকা। ২৪ ক্যারেট ১ গ্রাম সোনার দাম ১৫০০৫ টাকা। ১০ গ্রাম ২৪ ক্যারেট সোনার দাম ১৫০০৫০ টাকা। ১ গ্ৰাম ২৪ ক্যারেট পাকা সোনার বাটের দাম ১৪৯৩০ টাকা। ১০ গ্ৰাম ২৪ ক্যারেট পাকা সোনার বাটের দাম ১৪৯৩০০ টাকা।
এক নজরে দেখে নিন, সপ্তাহের শুরুতে রুপোর দাম কত যাচ্ছে: আজ কলকাতায় রুপোর দাম প্রতি গ্রাম ২৫০ টাকা এবং প্রতি কিলোগ্রাম ২,৫০,০০০ টাকা । সোমবারের প্রাথমিক পতনের পর, রুপো এখন তার সর্বোচ্চ দামের চেয়ে অনেকাই কম দামে পাওয়া যাচ্ছে। এমসিএক্স-এ রুপোর দাম অনুযায়ী, এই মূল্যবান ধাতুটির সর্বকালের সর্বোচ্চ দাম ছিল প্রতি কিলোগ্রামে ৪,৩৯,৩৩৭ টাকা এবং সর্বশেষ দামের তুলনায় প্রতি কিলোগ্রাম রুপোর দাম এখন ২,০৯,৬৮৬ টাকা কমেছে। সোনার পাশাপাশি রুপোর দাম কমায় যথারীতি স্বস্তি পেয়েছেন সাধারণ মানুষ থেকে ব্যবসায়ীরা সকলেই।
তবে বিশেষজ্ঞদের মতে বাণিজ্যিক যুদ্ধের কারণে সোনার দাম (Gold Price) ওঠানামা করছে। তবে বিয়ের মরশুমে সোনার দাম দ্রুত ওঠানামা করায় অসুবিধার মুখে পড়ছে আম জনতা। তবে, দেশীয় সোনার বাজারে দাম ক্রমাগত কমছে। যা ক্রেতাদের জন্য স্বস্তির বিষয়। অন্যদিকে, ফিউচার বাজারে দাম বাড়ছে। একই সঙ্গে, বিদেশী বাজারেও প্রচুর তৎপরতা চলছে। বিশেষজ্ঞদের মতে, ভবিষ্যতেও সোনা (Gold) ও রুপোর (Silver) দাম ওঠানামা করতে থাকবে।












