সপ্তাহশেষে সোনার দামে বড় পতন! জানুন আজ বাজারে ২২ ও ২৪ ক্যারেট হলুদ ধাতুর দর কত

Published on:

Published on:

Gold Price drop over the weekend check todays latest rates
Follow

বাংলা হান্ট ডেস্ক:  সপ্তাহ শেষে সোনার দাম কমায় স্বস্তির নিঃশ্বাস ফেলছেন মধ্যবিত্তরা। তবে চলতি সপ্তাহের শুরুর থেকে সোনার দাম (Gold Price) ক্রমাগত ওঠা নামা করেছে। কিন্তু সপ্তাহান্তে এই দাম কমায় কিছুটা স্বস্তি পেয়েছেন ক্রেতারা। এমনকি এই সোনার দাম কমায় হাঁফ ছেড়ে বাঁচলেন স্বর্ণ ব্যবসায়ীরাও। অথএব জেনে নিন আজকের লেটেস্ট রেট।

সপ্তাহান্তে কমল সোনার দাম জানুন আজকের লেটেস্ট রেট (Gold Price)

মধ্যবিত্তের কাছে সোনা বরাবর দামি জিনিস। শুধুমাত্র যে গহনা হিসেবে মানুষ সোনা কেনেন তা নয়। অনেকেই সঞ্জয়ের জন্য গহনা কিনে রাখেন। তবে বর্তমানে সোনার দাম যে পরিমাণে বেড়ে গিয়েছে, এই মুহূর্তে গহনাকে না মধ্যবিত্তের কাছে স্বপ্নে সমান হয়ে দাঁড়িয়েছে। কিন্তু যে মাসের দ্বিতীয় সপ্তাহের শেষে সোনার দাম কিছুটা কমেছে। এর ফলে অনেকেই গহনা কেনার পরিকল্পনা করছেন। এবার আপনিও যদি গহনা কেনার পরিকল্পনায় থাকেন তাহলে দেখে নিন আজকের লেটেস্ট রেট (Gold Price)।

Gold Price drop over the weekend check todays latest rates

আরও পড়ুন: রেলের বড় সিদ্ধান্তে খুশির হাওয়া, রাজ্য পেল একসঙ্গে ৩টি গুরুত্বপূর্ণ প্রকল্প

খুচরো বাজারে প্রতি ১০ গ্রামে ২৪ ক্যারেট সোনার দাম ১,৫৭,৯০০ টাকা এবং ২২ ক্যারেট সোনার দাম ১,৪৪,৭৫৯ টাকা। কলকাতায় শনিবার ২৪ ক্যারেট সোনার প্রতি গ্রাম ১৫,৭৯০ টাকা। ২২ ক্যারেট প্রতি গ্রাম ১৪,৪৭৪ টাকা। দিল্লিতে ২৪ ক্যারেট সোনার প্রতি গ্রাম ১৫,৮০৫ টাকা।  ২২ ক্যারেট প্রতি গ্রাম ১৪,৪৮৯ টাকা।

মুম্বইয়ে ২৪ ক্যারেট সোনার প্রতি গ্রাম ১৫,৭৯০ টাকা। ২২ ক্যারেট প্রতি গ্রাম ১৪,৪৭৪ টাকা। বেঙ্গালুরুতে ২৪ ক্যারেট সোনার প্রতি গ্রাম ১৫,৭৯০ টাকা। ২২ ক্যারেট প্রতি গ্রাম ১৪,৪৭৪ টাকা। চেন্নাইয়ে ২৪ ক্যারেট সোনার প্রতি গ্রাম ১৬,১০৭ টাকা। ২২ ক্যারেট প্রতি গ্রাম ১৪,৭৬৪ টাকা। আহমেদাবাদে ২৪ ক্যারেট সোনার প্রতি গ্রাম ১৫,৭৯০ টাকা, ২২ ক্যারেট প্রতি গ্রাম ১৪,৪৭৪ টাকা, ১৮ ক্যারেট প্রতি গ্রাম ১১,৮৪২ টাকা।

সোনা কতটা খাঁটি তা নির্ভর করে ক্যারেটের উপর। সবচেয়ে খাঁটি সোনা হিসাবে ২৪ ক্যারেটের হয়। মূলত এই ২৪ ক্যারেটের সোনার অন্য কোন ধাতু মেশানো থাকে না। যার ফলে ২৪ ক্যারেট সোনার দাম (Gold Price) বেশি থাকে। অপরদিকে, সোনার ক্যারেট যত কম হবে তাতে বেশি পরিমাণে খাদ মেশানো থাকে। যার ফলে গয়নাটি সম্পূর্ণ খাঁটি হয় না।