লক্ষ্মীবারে সোনা কিনবেন? ২২ ও ২৪ ক্যারেটের দাম কমেছে, দেখে নিন আজকের রেট

Published on:

Published on:

Gold Price have droppe check the rates in Kolkata
Follow

বাংলা হান্ট ডেস্ক: বাংলা হান্ট ডেস্ক: সোনার দাম প্রতিদিনই ওঠানামা করে। বাংলার বাজারে গত কয়েকদিন ধরে সোনার দাম (Gold Price) কমেছে। যার ফলে হাঁফ ছেড়ে বাঁচলেন আম-জনতা। প্রসঙ্গত গত কয়েক দিন আগে সোনার দাম ১ লাখের গণ্ডি পার করেছিল। তবে চলতি সপ্তাহ থেকে সোনার দাম কিছুটা কমেছে। যার ফলে স্বস্তি পেলেন ক্রেতারা। এমনকি এই সোনার দাম কমায় হাঁফ ছেড়ে বাঁচলেন স্বর্ণ ব্যবসায়ীরাও। সোনার দাম সাধারণত ডলারের বিপরীতে টাকার দাম, অপরিশোধিত তেলের দাম ইত্যাদির উপর নির্ভর করে। এর উপর ভিত্তি করে সোনা কিংবা রুপোর দর কখনও বাড়ে আবার কখনও কমে।

কমল সোনার দাম জানুন আজকের লেটেস্ট রেট (Gold Price)

সঞ্চয় হোক কিংবা অলংকার বাঙালির জীবনে গুরুত্বপূর্ণ জিনিস সোনা (Gold Price)। তাই কেনার ইচ্ছা না থাকলেও, সোনার দাম বৃদ্ধি পেলে যেমন কপালে চিন্তার ভাঁজ পড়ে তেমনি কমলে স্বস্তির শ্বাস ফেলে সাধারণ মানুষ। সূত্রের খবর, মধ্যপ্রাচ্য উত্তেজনার আবহের কারণে সোনার দামের ওঠা পড়া লেগেই রয়েছে। এছাড়াও ট্রাম্পের ট্যারিফ যুদ্ধ ও একাধিক কারণের জন্য সোনার দামের ওপর প্রভাব পড়ছে।

 Gold Price have droppe check the rates in Kolkata

আরও পড়ুন: মেট্রোর কাজে বড় ট্রাফিক পরিবর্তন! চিংড়িঘাটা উড়ালপুলে কবে কবে বন্ধ থাকবে যান চলাচল?

২২ক্যারেট (Karat) ১ গ্ৰাম হলমার্ক সোনা দাম (Gold Price) ১৩৬৪৫টাকা। ২২ ক্যারেট (Karat) ১০ গ্ৰাম হলমার্ক সোনা দাম ১৩৬৪৫০ টাকা। আজ ২৪ ক্যারেট (Karat) ১ গ্ৰাম পাকা সোনার দাম ১৪৩৫৫ টাকা। ২৪ ক্যারেট (Karat) ১০ গ্ৰাম পাকা সোনার দাম ১৪৩৫৫০ টাকা। এছাড়া আজ ১ গ্ৰাম ২৪ ক্যারেট (Karat) পাকা সোনার বাটের দাম ১৪২৮৫ টাকা। ১০ গ্ৰাম ২৪ ক্যারেট পাকা সোনার (Gold) বাটের দাম ১৪২৮৫০ টাকা।

সোনার পাশাপাশি আজকে রুপোর দাম এক ঝলকে দেখে নিন। ১০০ গ্ৰাম খুচরো রুপোর (Silver) কিনতে দিতে হবে ২২৫৪০টাকা। ১ কেজি খুচরো রুপোর কিনতে দিতে হবে ২২৫৪০০ টাকা। পাশাপাশি আজ ১০০ গ্ৰাম রুপোর বাটের দাম ২২৫৩০ টাকা। ১০০ কেজি রুপোর বাটের দাম ২২৫৩০০ টাকা।

সোনার ক্যারেট যত কমবে সেই সোনায় তত বেশি খাদ মেশানো হয়। যেমন ১৮ ক্যারেটের সোনায় ৭৫ শতাংশ সোনা থাকে এবং ২৫ শতাংশ অন্য ধাতু থাকে। তখন সোনার গয়নাটি পুরোপুরি খাঁটি হয় না।এছাড়াও সোনার সঙ্গে অন্য ধাতু মেশানো হলে সোনার রং বদলে যায়। প্রসঙ্গত, যারা সঞ্চয়ের জন্য সোনা গহনা কিংবা সোনার বার কেনেন তারা বরাবরই ২৪ ক্যারেটর পাকা সোনা কেনেন (Gold Price)।