বাংলা হান্ট ডেস্ক: ফের আরও একবার দুশ্চিন্তার ভাঁজ কপালে পড়ল মধ্যবিত্তের। কারণ বিয়ের মরশুমে বাড়ল সোনার দাম। যার ফলে এই মুহূর্তে গহনা কেনা স্বপ্ন সমান হয়ে দাঁড়িয়েছে মধ্যবিত্তদের কাছে। যদিও মাঝখানে বেশ কিছুটা কমেছিল হলুদ ধাতুর দর। তবে ফেব্রুয়ারি শেষ সপ্তাহে এসে আবারও বেড়ে গেল দাম। এই মুহূর্তে আপনি যদি গহনা কেনার পরিকল্পনা করেন তাহলে দেখে নিন আজকের লেটেস্ট প্রাইস (Gold Price)।
বিয়ের মরশুমে বাড়ল সোনার দাম জানুন আজকের লেটেস্ট রেট (Gold Price)
মধ্যবিত্তদের কাছে সোনা অত্যন্ত সঞ্চয়ের জিনিস। সোনা যে কেবলমাত্র গয়না হিসেবে ব্যবহৃত হয় তা নয়। অনেকে সঞ্চয়ের জন্য সোনা কিনে থাকে। তবে সোনার দাম বাড়লে মধ্যবিত্তদের চিন্তা বেড়ে যায়। আর বর্তমানে হলুদ ধাতুর দাম যে পর্যায়ে পৌঁছেছে তাতে মধ্যবিত্তদের প্রায় ধরা ছোঁয়ার বাইরে চলে গিয়েছে সোনা কেনা। শুধুমাত্র যে সোনার দাম বেড়েছে তা নয় সোনার পাশাপাশি বেড়েছে রুপোর দাম। দেখে নিন আজকের লেটেস্ট রেট (Gold Price)।

আরও পড়ুন: লাস্ট চান্স! রেজিস্ট্রেশন নিয়ে নবম শ্রেণির পড়ুয়াদের কড়া বার্তা পর্ষদের
২২ক্যারেট (Karat) ১ গ্ৰাম হলমার্ক সোনা দাম (Gold Price) ১৫২৪০ টাকা। ২২ ক্যারেট (Karat) ১০ গ্ৰাম হলমার্ক সোনা দাম ১৫২৪০০ টাকা। আজ ২৪ ক্যারেট (Karat) ১ গ্ৰাম পাকা সোনার দাম ১৬০৩৫ টাকা। ২৪ ক্যারেট (Karat) ১০ গ্ৰাম পাকা সোনার দাম ১৬০৩৫০ টাকা। এছাড়া আজ ১ গ্ৰাম ২৪ ক্যারেট (Karat) পাকা সোনার বাটের দাম ১৫৯৫৫ টাকা। ১০ গ্ৰাম ২৪ ক্যারেট পাকা সোনার (Gold) বাটের দাম ১৫৯৫৫০ টাকা।
সোনার পাশাপাশি আজকে রুপোর দাম এক ঝলকে দেখে নিন। ১০০ গ্ৰাম খুচরো রুপোর (Silver) কিনতে দিতে হবে ২৬৬৮৫ টাকা। ১ কেজি খুচরো রুপোর কিনতে দিতে হবে ২৬৬৮৫০ টাকা। পাশাপাশি আজ ১০০ গ্ৰাম রুপোর বাটের দাম ২৬৬৭৫ টাকা। ১০০ কেজি রুপোর বাটের দাম ২৬৬৭৫০ টাকা।
প্রসঙ্গত সোনা কতটা খাঁটি তা নির্ভর করে ক্যারেটের (karat) উপর। সবচেয়ে খাঁটি সোনা হিসাবে ২৪ ক্যারেটের হয়। মূলত এই ২৪ ক্যারেটের সোনার অন্য কোন ধাতু মেশানো থাকে না। যার ফলে ২৪ ক্যারেট সোনার দাম বাড়ার বেশি থাকে (Gold Price)।












