বাংলা হান্ট ডেস্ক: সোনার দাম প্রতিনিয়ত ওঠানামা করতে থাকে (Gold Price)। এই সপ্তাহে এসেও সেই দামের ধারাবাহিকতা বজায় রয়েছে। যার ফলে কাল ঘাম ছুটছে জন সাধারনের। এই পরিস্থিতিতে আপনি যদি সোনা কেনার পরিকল্পনা করেন, তাহলে এর দামের পরিবর্তনের দিকে একবার নজর দেওয়া খুবই গুরুত্বপূর্ণ। চলুন দেখে নেওয়া যাক আজকে সোনা ও রুপোর রেট কত।
মে-এর প্রথম সপ্তাহে বাড়ল সোনার দাম, জানুন আজকের রেট (Gold Price)
মধ্যবিত্তদের কাছে সোনা অত্যন্ত সঞ্চয়ের জিনিস। সোনা যে কেবলমাত্র গয়না হিসেবে ব্যবহৃত হয় তা নয়। অনেকে সঞ্চয়ের জন্য সোনা কিনে থাকে। তবে সোনার দাম বাড়লে মধ্যবিত্তদের চিন্তা বেড়ে যায়। আর বর্তমানে হলুদ ধাতুর দাম যে পর্যায়ে পৌঁছেছে তাতে মধ্যবিত্তদের প্রায় ধরা ছোঁয়ার বাইরে চলে গিয়েছে সোনা কেনা। শুধুমাত্র যে সোনার দাম বেড়েছে তা নয় সোনার পাশাপাশি বেড়েছে রুপোর দাম। বর্তমানে রুপোর দাম এক লাখ টাকা ছাড়িয়ে গেছে। দেখে নিন আজকের লেটেস্ট প্রাইস (Gold Price)।

আরও পড়ুন: ব্যাঙ্ক গ্রাহকদের জন্য বড় আপডেট, আগামী সপ্তাহে কলকাতায় মিলবে না পরিষেবা
২২ক্যারেট (Karat) ১ গ্ৰাম হলমার্ক সোনা দাম (Gold Price) ১৪৪২০ টাকা। ২২ ক্যারেট (Karat) ১০ গ্ৰাম হলমার্ক সোনা দাম ১৪৪২০০ টাকা। আজ ২৪ ক্যারেট (Karat) ১ গ্ৰাম পাকা সোনার দাম ১৫১৭০ টাকা। ২৪ ক্যারেট (Karat) ১০ গ্ৰাম পাকা সোনার দাম ১৫১৭০০ টাকা। এছাড়া আজ ১ গ্ৰাম ২৪ ক্যারেট (Karat) পাকা সোনার বাটের দাম ১৫০৯৫ টাকা। ১০ গ্ৰাম ২৪ ক্যারেট পাকা সোনার (Gold) বাটের দাম ১৫০৯৫০ টাকা।
সোনার পাশাপাশি আজকে রুপোর দাম এক ঝলকে দেখে নিন। ১০০ গ্ৰাম খুচরো রুপোর (Silver) কিনতে দিতে হবে ২৪৮৩৫ টাকা। ১ কেজি খুচরো রুপোর কিনতে দিতে হবে ২৪৮৩৫০ টাকা। পাশাপাশি আজ ১০০ গ্ৰাম রুপোর বাটের দাম ২৪৮২৫ টাকা। ১০০ কেজি রুপোর বাটের দাম ২৪৮২৫ টাকা।
এমনকি, সোনার সঙ্গে অন্য কোন ধাতু মেশানো থাকলে সোনার রঙও বদলে যায়। প্রসঙ্গত, বর্তমানে যেভাবে সোনার দাম বৃদ্ধি পাচ্ছে তাতে মধ্যবিত্তদের পকেটে চাপ বাড়বে বলে মনে করছে বিশেষজ্ঞরা। তাদের মতে, সোনার দাম কিছুটা কম ছিল যখন তখন যারা সোনা কিনে ফেলেছে তাদের আশঙ্কা করার কিছু নেই। কিন্তু যারা কিনবেন ভাবছেন, তাদের অপেক্ষা না করার পরামর্শ দিয়েছেন (Gold Price)।












