সপ্তাহের শুরুতে সোনার দাম ঊর্ধ্বমুখী! বাজারে ২২ ও ২৪ ক্যারেট হলুদ ধাতুর দর কত?

Published on:

Published on:

Gold Price soar know todays rate
Follow

বাংলা হান্ট ডেস্ক: বর্তমানে মধ্যপ্রাচ্য যুদ্ধের সাময়িক বিরতি রয়েছে। তবে সোনার দামের (Gold Price) ওঠা-নামার ধারাবাহিকতা অব্যাহত রয়েছে। এমন পরিস্থিতিতে আপনি যদি সোনা কেনার পরিকল্পনা করেন তাহলে দামের দিকে একবার নজর দেওয়া খুবই গুরুত্বপূর্ণ। কারণ, যাদের পরিবারে আগামী দিনে বিয়ের অনুষ্ঠান রয়েছে, তাদের আবার কপালে চিন্তার ভাঁজ পরলো। কারণ আজ এক লাফে অনেকটাই বেড়ে গেল হলুদ ধাতুর দর। দেখে নিন লেটেস্ট প্রাইস।

হু হু করে বাড়ল সোনার দাম, জানুন আজকের লেটেস্ট প্রাইস (Gold Price)

মধ্যবিত্তদের কাছে সোনা অত্যন্ত সঞ্চয়ের জিনিস। সোনা যে কেবলমাত্র গয়না হিসেবে ব্যবহৃত হয় তা নয়। অনেকে সঞ্চয়ের জন্য সোনা কিনে থাকে‌। তবে সোনার দাম বাড়লে মধ্যবিত্তদের চিন্তা বেড়ে যায়। আর বর্তমানে হলুদ ধাতুর দাম যে পর্যায়ে পৌঁছেছে তাতে মধ্যবিত্তদের প্রায় ধরা ছোঁয়ার বাইরে চলে গিয়েছে সোনা কেনা। শুধুমাত্র যে সোনার দাম (Gold Price) বেড়েছে তা নয় সোনার পাশাপাশি বেড়েছে রুপোর দাম। রইল আজকের রেট।

Gold Price soar know todays rate

আরও পড়ুন: স্বস্তির ইঙ্গিত নাকি অপেক্ষা? ইরান-আমেরিকা সংঘর্ষবিরতির পর জ্বালানির দামে কী পরিবর্তন

২২ক্যারেট (Karat) ১ গ্ৰাম হলমার্ক সোনা দাম (Gold Price) ১৪২০০টাকা। ২২ ক্যারেট (Karat) ১০ গ্ৰাম হলমার্ক সোনা দাম ১৪২০০০ টাকা। আজ ২৪ ক্যারেট (Karat) ১ গ্ৰাম পাকা সোনার দাম ১৪৯৪০ টাকা। ২৪ ক্যারেট (Karat) ১০ গ্ৰাম পাকা সোনার দাম ১৪৯৪০০ টাকা। এছাড়া আজ ১ গ্ৰাম ২৪ ক্যারেট (Karat) পাকা সোনার বাটের দাম ১৪৮৬৫ টাকা। ১০ গ্ৰাম ২৪ ক্যারেট পাকা সোনার (Gold) বাটের দাম ১৪৮৬৫০ টাকা।

সোনার পাশাপাশি আজকে রুপোর দাম এক ঝলকে দেখে নিন। ১০০ গ্ৰাম খুচরো রুপোর (Silver) কিনতে দিতে হবে ২৩৪২০টাকা। ১ কেজি খুচরো রুপোর কিনতে দিতে হবে ২৩৪২০০ টাকা। পাশাপাশি আজ ১০০ গ্ৰাম রুপোর বাটের দাম ২৩৪১০ টাকা। ১০০ কেজি রুপোর বাটের দাম ২৩৪১০০ টাকা।

প্রসঙ্গত, বর্তমানে যেভাবে সোনার দাম (Gold Price) বৃদ্ধি পাচ্ছে তাতে মধ্যবিত্তদের পকেটে চাপ বাড়বে বলে মনে করছে বিশেষজ্ঞরা। তাদের মতে, সোনার দাম কিছুটা কম ছিল যখন তখন যারা সোনা কিনে ফেলেছে তাদের আশঙ্কা করার কিছু নেই। কিন্তু যারা কিনবেন ভাবছেন, তাদের অপেক্ষা না করার পরামর্শ দিয়েছেন।