স্বস্তির ইঙ্গিত নাকি অপেক্ষা? ইরান-আমেরিকা সংঘর্ষবিরতির পর জ্বালানির দামে কী পরিবর্তন

Published on:

Published on:

Fuel Price get updates market after the ceasefire
Follow

বাংলা হান্ট ডেস্ক: আপাতত মধ্যপ্রাচ্যের সংঘর্ষ বিরতি হয়েছে দু সপ্তাহের জন্য। এবার এই সংঘর্ষ বিরতের পরেই ১০০ ডলারের নীচে নামলো অপরিশোধিত তেলের দাম (Fuel Price)। তবে বিশ্ববাজারে অস্থিরতা চললো আপাতত ভারতে পেট্রোল ও ডিজেলের দামে কিছুটা স্বস্তি বজায় রয়েছে। তবে পরিস্থিতি বদলালে ভবিষ্যতে এই দামে পরিবর্তন আসতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞ মহল। তবে মার্চ মাসের শেষে পশ্চিম এশিয়ার যুদ্ধ পরিস্থিতির মধ্যে পেট্রোপণ্যের দামে লাগাম টানতে যথারীতি অন্তঃশুল্ক কমায় কেন্দ্র।

সংঘর্ষ বিরতির পর জ্বালানির বাজারে আপডেট জানুন (Fuel Price)

বর্তমান পরিস্থিতি দেখে মনে করা হচ্ছে, পশ্চিম এশিয়ার যুদ্ধ পরিস্থিতি আপাতত শান্ত হওয়ার দিকে। আপাতত সংঘর্ষ বিরতি পথে এগিয়েছে আমেরিকা ও ইরান। এই পরিস্থিতিতে বুধবার ভারতে বিভিন্ন শহরে পেট্রোল ও ডিজেলের দাম কত রয়েছে এক নজরে তা দেখে নিন (Fuel Price)। সংঘর্ষ  বিরতির পর বুধবার ভারতের তেল বিপণন সংস্থা গুলি প্রতিদিন সকাল ছটায় পেট্রোল ও ডিজেলের দাম সংশোধন করে। যেখানে এই দাম নির্ধারণের মূল্য় বিবেচনা করা হয় আন্তর্জাতিক ক্রুড অয়েলের দাম ও ডলার-রুপির বিনিময় হারের উপর নির্ভর করে।

Fuel Price get updates market after the ceasefire

আরও পড়ুন: বড় আপডেট LPG-তে! ৫ কেজি ছোটু সিলিন্ডারের সরবরাহ বাড়ছে দ্বিগুণ, লেটেস্ট দাম কত দেখুন

সেখানে দাঁড়িয়ে এই দৈনিক সংশোধন ব্যবস্থার উদ্দেশ্য হল দামের স্বচ্ছতা বজায় রাখা। পাশাপাশি গ্রাহকদের সর্বশেষ মূল্য জানানো। যেখানে দাঁড়িয়ে, রাজধানী দিল্লিতে পেট্রোলের দাম লিটার প্রতি ৯৪.৭২ টাকা এবং ডিজেলের দাম ৮৭.৬২ টাকা। মুম্বইয়তে পেট্রোলের দাম ১০৪.২১ টাকা ও ডিজেল ৯২.১৫ টাকা।

অপরদিকে কলকাতাতে পেট্রোলের দাম ১০৩.৯৪ টাকা এবং ডিজেল ৯০.৭৬ টাকা। অন্যদিকে চেন্নাইতে পেট্রোল ১০০.৭৫ টাকা ও ডিজেল ৯২.৩৪ টাকা। আমদাবাদে পেট্রোলের দাম ৯৪.৪৯ টাকা এবং ডিজেল ৯০.১৭ টাকা।

বেঙ্গালুরুতে পেট্রোল ১০২.৯২ টাকা ও ডিজেল ৮৯.০২ টাকা। হায়দ্রাবাদে পেট্রোলের দাম সবচেয়ে বেশি ১০৭.৪৬ টাকা এবং লিটার প্রতি ডিজেলের দাম ৯৫.৭০ টাকা (Fuel Price)।