সোনার বাজারে কী হতে চলেছে? কেনার আগে জেনে নিন বিশেষজ্ঞদের পরামর্শ

Published on:

Published on:

Gold Price soared rapidly juky 4th week
Follow

বাংলা হান্ট ডেস্ক: সোনার দামে (Gold Price) আগুন। বিয়ের সিজেনে সোনার দাম বাড়ায় মাথায় হাত পড়েছে সাধারণ নাগরিক থেকে বিক্রেতাদের।এই সোনার দাম বৃদ্ধি পাওয়ায়, বিশেষজ্ঞরা বলছেন এইতো সবে শুরু, বছরের শেষের দিকে আরও দাম বাড়বে সোনার।

হু হু করে বাড়ল সোনার দাম! জানুন আজকের লেটেস্ট রেট (Gold Price)

হলমার্কিং (Hallmarking) ছাড়াও সোনার দাম নির্ভর করে ক্যারেটের উপর। সবচেয়ে খাঁটি সোনা ২৪ ক্যারাটের হয়। এর অর্থ ওই সোনায় অন্য কোনও ধাতু মেশানো নেই। সোনার ক্যারেট যত কমবে সেই সোনায় তত বেশি খাদ মেশানো হয়। যেমন ১৮ ক্যারেটের সোনায় ৭৫ শতাংশ সোনা থাকে এবং ২৫ শতাংশ অন্য ধাতু থাকে। গয়নার সোনা পুরোপুরি খাঁটি হয় না। সোনার সঙ্গে।

Gold Price soared rapidly juky 4th week

আরও পড়ুন: ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢোকেনি অন্নপূর্ণা যোজনার ৩০০০ টাকা? ভুল হতে পারে এই ৫ জায়গায়

চতুর্থ সপ্তাহের শুরুতেই ১০০ গ্রাম ২৪ ক্যারাট সোনার দাম বেড়েছে ১৭০০ টাকা। ১০০ গ্রাম ২২ ক্যারাট সোনার দাম ১৫০০ টাকা বেড়েছে।

সোনার দাম প্রতি ১০ গ্রামে ১.৬০ লক্ষ টাকা এবং রুপোর দাম প্রতি কেজিতে ২.৮০ লক্ষ টাকায় পৌঁছতে পারে। এরপরে সোনার দাম আরও বাড়তে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

এই সোনার দাম (Gold Price) বৃদ্ধি পাওয়ায় জনসাধারণের মাথায় আবারো চিন্তার ভাঁজ পড়েছে। সোনার দাম এতটাই বেড়ে গেছে যে, এটি অনেকের কাছে কেনা অসাধ্য হয়ে পড়েছে। তবে সোনার দাম বৃদ্ধির পরও সোনার বাজারে বিনিয়োগের আকর্ষণ কমেনি।