মাসের শেষে সোনার দামে ছ্যাঁকা, জানুন আজকের লেটেস্ট রেট

Published on:

Published on:

Gold Price sting at the end of the month

বাংলা হান্ট ডেস্ক: নভেম্বরের শেষে ফের একবার বাড়ল সোনার দাম (Gold Price)। বিয়ের মরশুমে সোনার দাম বৃদ্ধি পাওয়ার যথারীতি চিন্তার ভাজ মাথায় পড়েছে মধ্যবিত্ত থেকে শুরু করে ব্যবসায়ীদের। তবে এই মুহূর্তে আপনি যদি গহনা কেনার পরিকল্পনা করে থাকেন, তাহলে এক নজরে দেখে নিন আজকের লেটেস্ট রেট।

মাসের শেষে সোনার দামে ছ্যাঁকা (Gold Price)

সঞ্চয় হোক কিংবা অলংকার বাঙালির জীবনে গুরুত্বপূর্ণ জিনিস সোনা (Gold)। তাই কেনার ইচ্ছা না থাকলেও, সোনার দাম বৃদ্ধি পেলে কপালে চিন্তার ভাঁজ পড়ে সাধারণ মানুষদের। সূত্রের খবর, মধ্যপ্রাচ্য উত্তেজনার আবহের কারণে সোনার দামের ওঠা পড়া লেগেই রয়েছে। এমনকি ট্রাম্পের ট্যারিফ যুদ্ধ ও একাধিক কারণের জন্য সোনার দামের ওপর প্রভাব পড়ছে।

২২ক্যারেট (Karat) ১ গ্ৰাম হলমার্ক সোনা দাম ১২১০০ টাকা। ২২ ক্যারেট (Karat) ১০ গ্ৰাম হলমার্ক সোনা দাম ১২১০০০ টাকা। আজ ২৪ ক্যারেট (Karat) ১ গ্ৰাম পাকা সোনার দাম ১২৭৩০ টাকা। ২৪ ক্যারেট (Karat) ১০ গ্ৰাম পাকা সোনার দাম ১২৭৩০০ টাকা। এছাড়া আজ ১ গ্ৰাম ২৪ ক্যারেট (Karat) পাকা সোনার বাটের দাম ১২৬৬৫ টাকা। ১০ গ্ৰাম ২৪ ক্যারেট পাকা সোনার (Gold) বাটের দাম ১২৬৬৫০ টাকা।

Gold Price sting at the end of the month

আরও পড়ুন: ডিসেম্বরের ১০ দিন ব্যাঙ্ক বন্ধ, আগেভাগেই সেরে রাখুন জরুরি কাজ

সোনার পাশাপাশি আজকের রুপোর দাম এক ঝলকে দেখে নিন। ১০০ গ্ৰাম খুচরো রুপোর (Silver) কিনতে দিতে হবে ১৫৬১০ টাকা। ১ কেজি খুচরো রুপোর কিনতে দিতে হবে ১৫৬১০০ টাকা। পাশাপাশি আজ ১০০ গ্ৰাম রুপোর বাটের দাম১৫৬০০টাকা। ১০০ কেজি রুপোর বাটের দাম ১৫৬০০০ টাকা।

এই সোনার দাম বৃদ্ধি পাওয়ায় ভবিষ্যতে আরও যে হলুদ ধাতুর দর বাড়বে সেই বিষয়ে আশঙ্কা প্রকাশ করেছেন বিশেষজ্ঞরা। এর ফলে যারা গহনা কেনার পরিকল্পনা করছেন তাদের কিনে ফেলার জন্য পরামর্শ দিয়েছেন তারা (Gold Price)।