সরকারি কর্মীদের লটারি! একবার নয়, দু’বার বাড়বে DA…

Published on:

Published on:

dearness allowance(102)
Follow

বাংলা হান্ট ডেস্কঃ একদিকে যখন কেন্দ্রীয় হারে ডিএ-র (Dearness Allowance) দাবিতে দীর্ঘদিন ধরে আন্দোলন চালাচ্ছেন বাংলার সরকারি কর্মীরা, সেখানে দফায় দফায় ডিএ বাড়ছে কেন্দ্রীয় সরকারি কর্মীদের। নিয়ম মতো জানুয়ারিতে ফের ডিএ বৃদ্ধি পাবে কেন্দ্রের কর্মীদের। অষ্টম বেতন কমিশন কার্যকর হওয়ার আগে অন্তত দু’বার মহার্ঘ ভাতা বা ডিএ পাবেন কেন্দ্রীয় সরকারি কর্মীরা (Government Employees)। প্রথমটির ঘোষণা হবে চলতি মাসেই।

ডিএ বৃদ্ধি পাবে শীঘ্রই | Dearness Allowance

২০২৬ সালের ১ জানুয়ারি থেকে কেন্দ্রীয় সরকারি কর্মীদের মহার্ঘ ভাতা (ডিএ) ও ডিয়ারনেস রিলিফ (ডিআর) বাড়তে পারে। বর্তমানে ৫৮ শতাংশ হারে ডিএ পাচ্ছেন কেন্দ্রীয় সরকারি কর্মীরা। সাধারণত, ‘সারা ভারত শিল্প শ্রমিকদের জন্য ভোক্তা মূল্য সূচকের’ উপর ভিত্তি করে এই ডিএ-র ঘোষণা করা হয়। ২০২৫ সালের ডিসেম্বরে ওই সূচক এখনও সামনে আসেনি। সেদিকেই তাকিয়ে রয়েছেন কেন্দ্রীয় সরকারি কর্মচারী এবং পেনশনভোগীরা।

গত বছরের জুলাইয়ে ৫৫ থেকে বাড়িয়ে ৫৮ শতাংশ করা হয়েছিল ডিএ। এবার ফের জানুয়ারি থেকে বাড়বে ডিএ। যদিও তার ঘোষণা পরেই হবে। একাধিক মিডিয়া রিপোর্ট বলছে, এবারে কেন্দ্রীয় সরকারি কর্মীদের ২-৩ শতাংশ ডিএ বাড়ানো হতে পারে। ফলে ডিএ ৫৮ শতাংশ থেকে বেড়ে দাঁড়াতে পারে ৬০-৬১ শতাংশ।

নিয়ম মতো বছরে দু’বার নিজের কর্মীদের মহার্ঘ ভাতা বৃদ্ধি করে কেন্দ্রীয় সরকার। জানুয়ারি এবং জুলাই এই দুই মাসে এই ভাতা কার্যকর করা হয়। ডিএ বৃদ্ধির ফলে প্রায় ১ কোটি কেন্দ্রীয় সরকারি ও অবসরপ্রাপ্ত সরকারি কর্মীদের জন্য ভালো খবর আসবে৷ ডিএ বৃদ্ধির ফলে ৫০.১৪ লক্ষ কেন্দ্রীয় সরকারি কর্মচারী ও ৬৯ লক্ষ পেনশনভোগী উপকৃত হবেন।

dearness allowance(97)

আরও পড়ুন: রাজ্যকেই দায়িত্ব নিতে হবে, কড়া নির্দেশ কলকাতা হাইকোর্টের, কোন মামলায়?

২০২৬ সালের জানুয়ারির ডিএ বৃদ্ধি সপ্তম বেতন কমিশন মেয়াদের বাইরে প্রথম ডিএ বৃদ্ধি হতে চলেছে। উল্লেখ্য, দশ বছর কাটিয়ে ২০২৫ সালের ৩১ ডিসেম্বর শেষ হয় সপ্তম বেতন কমিশনের মেয়াদ। পয়লা জানুয়ারি অষ্টম বেতন কমিশন ইতিমধ্যেই গঠন করা হয়ে গিয়েছে। এখানে বলে রাখা ভালো, অষ্টম পে কমিশনের অন্তর্গত বেতন বৃদ্ধির সুফল কেন্দ্রীয় কর্মীরা ২০২৬ এ পাবেন না। তা পেতে পেতে ২০২৭ সালের শেষ বা ২০২৮ সালের প্রথম দিকে হয়ে যেতে পারে।