বাংলা হান্ট ডেস্কঃ মা আসছেন। হাতে আর মাত্র কয়েকদিন। অক্টোবর মাস থেকে পুজো শুরু। সেই সময় টানা ছুটি (Government Holiday) মিলবে। স্কুল-কলেজ, অফিস-কাছারি সবই বন্ধ থাকবে। তবে তার আগে সরকারি কর্মীদের জন্য আরও সুখবর রয়েছে। সেপ্টেম্বর মাসে বুদ্ধি বের করলেই রয়েছে ‘প্রি-পুজো’ ছুটি। টানা ছুটি পাবেন সরকারি কর্মীরা। কবে কবে হলিডে? জেনে নিন।
সেপ্টেম্বরের ছুটি | Government Holiday
চলতি মাসে রয়েছে পর পর ছুটির সুযোগ। সেপ্টেম্বরের তৃতীয় সপ্তাহে ফের একটানা ছুটির সুযোগ মিলবে। বন্ধ থাকবে স্কুল-কলেজ, অফিস-কাছারি সবই। শুধু একটু বুদ্ধি করে বের করে নিতে পারলেই টানা ছুটির সুযোগ পাবেন সরকারি কর্মচারীরা।
আগামী ১৭ সেপ্টেম্বর, বৃহস্পতিবার বিশ্বকর্মা পুজো উপলক্ষে ছুটি মিলবে। রাজ্যের সমস্ত সরকারি অফিস, স্কুল, কলেজ বন্ধ থাকবে সেদিন। পরেরদিন শুক্রবার, অফিসে ছুটি ম্যানেজ করে নিতে পারলেই একটানা ছুটির সুযোগ মিলবে। বৃহস্পতি, শুক্র, শনি-রবি এই চারদিন একটানা ছুটির সুযোগ রয়েছে।
উল্লেখ্য, গত বছর শেষের দিকেই ২০২৬ সালের ছুটির তালিকা প্রকাশ করে দিয়েছিল নবান্ন। যাতে রাজ্য সরকারের ছুটির (Government Holiday) তালিকার পাশাপাশি কেন্দ্রের নেগোশিয়েব্ল ইন্সট্রুমেন্ট আইন (এনআইএ) অনুযায়ী ছুটি এবং বিভিন্ন সম্প্রদায়ের উৎসব ভিত্তিক ছুটির দিনগুলির উল্লেখ করা হয়। ইতিমধ্যেই ২০২৬ সালের একাধিক ছুটি পার হয়েছে। বাকি আর কতগুলি ছুটি পড়ে থাকছে? তালিকা রইল।
সরকারি ছুটির তালিকা | Government Holiday
Negotiable Instrument Act, 1881 অনুযায়ী ঘোষিত General Public Holiday অনুযায়ী হলিডে লিস্ট :
মহালয়া – ১০ অক্টোবর
দুর্গাপুজো- ১৯-২১ অক্টোবর
ভাইফোঁটা – ১১ নভেম্বর
বড়দিন – ২৫ ডিসেম্বর
এ ছাড়াও রাজ্য সরকারের যা যা ছুটি রয়েছে
বিশ্বকর্মা পুজো- ১৭ সেপ্টেম্বর
দুর্গাপুজো চতুর্থী – ১৫ অক্টোবর
দুর্গা পঞ্চমী – ১৬ অক্টোবর
ষষ্ঠী – ১৭ অক্টোবর
দুর্গাপুজোর অতিরিক্ত ছুটি – ২২, ২৩, ২৪ অক্টোবর অবধি

আরও পড়ুন: উৎসবের মরশুমে বাড়তি ট্রেন, পুজোর ভিড় সামলাতে ১০ জোড়া স্পেশাল ট্রেন পূর্ব রেলের
আতিরিক্ত লক্ষ্মী
পুজোর ছুটি– ২৬ অক্টোবর
কালী পুজো ৯ ও ১০ নভেম্বর
ভাই ফোটার পরের দিন ১২ নভেম্বর
ছট পুজো অতিরিক্ত ছুটি – ১৬ নভেম্বর
করম পুজোর ছুটি
বড়দিনের ছুটি : ২৫ ডিসেম্বর













