১০ দিনের অতিরিক্ত ছুটির ঘোষণা, রাজ্যের এই কর্মীদের জন্য বড় ‘উপহার’ মুখ্যমন্ত্রীর, নির্দেশিকা জারি নবান্নের

Published on:

Published on:

government of west bengal(41)
Follow

বাংলাহান্ট ডেস্ক: ক্ষমতায় এসেই ফের বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (Government Of West Bengal)। এবার পুলিশ কর্মী ও হোমগার্ডদের জন্য মোট ১০ দিনের অতিরিক্ত ছুটি ‘উপহার’ দিল নবান্ন (Nabanna)। জানিয়ে রাখি, গত বছর দুর্গাপুজো বা অন্যান্য সরকারি ছুটির দিনগুলিতে যেসকল পুলিশ কর্মী ও হোমগার্ডরা (Police, Home Guards) সাধারণ মানুষকে সুরক্ষা দিতে, নিরাপত্তা সুনিশ্চিত করতে পথে ছিলেন বা টানা ডিউটি করেছেন তাদের জন্য অতিরিক্ত ১০ দিনের ছুটি মঞ্জুর করা হয়েছে রাজ্য তরফে।

পুলিশ, হোমগার্ডদের ‘উপহার’ | Government Of West Bengal

ইতিমধ্যেই এই সংক্রান্ত নির্দেশিকা জারি হয়েছে। এই বিষয়ে রাজ্য স্বরাষ্ট্র ও পার্বত্য বিষয়ক দফতরের (পুলিশ এস্টাবলিশমেন্ট শাখা) পক্ষ থেকে গুরুত্বপূর্ণ সরকারি নির্দেশিকা জারি করে জানানো হয়েছে, গত বছর অর্থাৎ ২০২৫ সালের দুর্গাপুজোর ছুটি এবং অন্যান্য গেজেটেড ছুটির দিনগুলিতে যে সমস্ত পুলিশ কর্মী বা হোমগার্ড ভলান্টিয়াররা কমপক্ষে ৭ দিনের বেশি সময় ধরে নিজেদের কাজ করেছেন, তাঁরা এই ছুটি পাবেন।

সরকারি নির্দেশিকায় আরও জানানো হয়েছে, কর্মীদের ছুটির ক্ষেত্রে মোট ৮ দিনের ক্ষতিপূরণমূলক নৈমিত্তিক ছুটি এবং বাকি ২ দিনের জন্য বিশেষ ছুটি মঞ্জুর করা হবে। এই ছুটি নেওয়ার জন্য সময়সীমাও বেঁধে দিয়েছে নবান্ন। জানানো হয়েছে, এই অতিরিক্ত ১০ দিনের ছুটি চলতি বছর ৩১ ডিসেম্বর বা তার আগেই নিতে হবে।

government of west bengal(40)

আরও পড়ুন: হাওয়ার বেগে ছুটবে ট্রেন, শিলিগুড়ি থেকে দিল্লি পৌঁছাবে ৬ ঘন্টায়! বুলেট ট্রেন নিয়ে বড় আপডেট

নির্দেশিকায় স্পষ্ট করা হয়েছে, এই ছুটি সাধারণ নৈমিত্তিক ছুটি ছাড়া অন্য কোনও ধরনের বড় ছুটি কিংবা স্থানীয় গেজেটেড ছুটির দিনগুলির সঙ্গে একসাথে নিতে পারবেন না যোগ্য কর্মীরা। নির্দেশিকা অনুযায়ী রাজ্য পুলিশ, কলকাতা পুলিশ এবং হোমগার্ড ভলান্টিয়ারদের সমস্ত স্তরের কর্মীরাই এই ‘উপহার’ পাবেন। নবান্নের এই সিদ্ধান্তে খুশিতে ভাসছেন সংশ্লিষ্ট কর্মীরা।