DA মামলার আবহেই রাজ্য সরকারি কর্মীদের জন্য গুরুত্বপূর্ণ খবর, বিজ্ঞপ্তি জারি করল অর্থ দফতর

Published on:

Published on:

government of west bengal(32)
Follow

বাংলা হান্ট ডেস্কঃ আজ ১২ ফেব্রুয়ারি ২৪ ঘণ্টার দেশব্যাপী ধর্মঘটের (Bharat Bandh) ডাক দিয়েছে ১০টি কেন্দ্রীয় ট্রেড ইউনিয়নের যৌথ মঞ্চ। সেই ধর্মঘট ঘিরে কড়াকড়ি নবান্নের। বুধবার এক বিজ্ঞপ্তি জারি করে অর্থ দফতরের (অডিট শাখা) জানিয়েছে, বৃহস্পতিবার রাজ্যের সমস্ত সরকারি দফতর সহ রাজ্য সরকারের (Government Of West Bengal) অনুদানপ্রাপ্ত দফতর সব খোলা থাকবে। সকল কর্মী যাতে কাজে যোগ দেন সেকথা বলা হয়েছে বিজ্ঞপ্তিতে।

কড়াকড়ি সরকারের | Government Of West Bengal

বিজ্ঞপ্তিতে সাফ জানানো হয়েছে, ১২ ফেব্রুয়ারি কোনও কর্মী ক্যাজুয়াল ছুটি বা অন্য কোনও ধরনের ছুটি নিতে পারবেন না তা অর্ধদিবস হোক বা পূর্ণ দিবস। কোনো কর্মী অনুপস্থিত থাকলে তা ‘ডাইজ-নন’ হিসেবে ধরা হবে বলে জানানো হয়েছে। সংশ্লিষ্ট দিনের জন্য বেতনও কাটা যাবে বলে স্পষ্ট করা হয়েছে বিজ্ঞপ্তিতে।

তবে বেশ কিছু ক্ষেত্রে ছাড়ের কথাও বলা হয়েছে। কোনও কর্মী হাসপাতালে ভর্তি থাকলে বা পরিবারে শোকের ঘটনা ঘটলে এই বিজ্ঞপ্তি কার্যকর নয়। পাশাপাশি কেউ ১১ ফেব্রুয়ারির আগেই গুরুতর অসুস্থতার কারণে ছুটিতে থাকলে, অথবা ১১ ফেব্রুয়ারির আগে অনুমোদিত শিশু পরিচর্যা ছুটি, মাতৃত্বকালীন ছুটি, মেডিক্যাল লিভ বা অর্জিত ছুটিতে থাকলে প্রয়োজনীয় নথি পেশ করতে হবে। সেক্ষেত্রে সেই ছুটি গ্রহণযোগ্য হতে পারে।

আরও পড়ুন: লক্ষ্মীবারে এক ধাক্কায় অনেকটাই কমল সোনার দাম! আজ ২২ ও ২৪ ক্যারেট হলুদ ধাতুর দর কত?

রাজ্য সরকার তরফে বলা হয়েছে, ১২ ফেব্রুয়ারি অনুমোদিত ছুটি ছাড়া কোনো কর্মী অনুপস্থিত থাকলে তাঁর বিরুদ্ধে দফতরীয় প্রধান বা নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষ ‘শো-কজ’ নোটিস জারি করবেন। সেক্ষেত্রে সন্তোষজনক জবাব না মিললে শাস্তিমূলক ব্যবস্থাও গ্রহণ করা হতে পারে।

Government of West Bengal(29)

সরকারি এই নির্দেশ কার্যকর করার সমস্ত প্রক্রিয়া ২৮ ফেব্রুয়ারির মধ্যে সম্পন্ন করে তার রিপোর্ট অর্থ দফতরে পাঠানোর কথা বলা হয়েছে সরকারের তরফে।