অন্নপূর্ণা যোজনার ফর্ম ফিল আপ নিয়ে চিন্তা শেষ! কোনও তথ্য না থাকলে কী করবেন? জানালেন অগ্নিমিত্রা

Published on:

Published on:

অন্নপূর্ণা যোজনার ফর্ম ফিল আপ নিয়ে নয়া তথ্য দিলেন মন্ত্রী অগ্নিমিত্রা পাল
Follow

বাংলা হান্ট ডেস্কঃ অফলাইনের পর এবার অনলাইন! ১ জুন থেকে অন্নপূর্ণা যোজনার (Annapurna Yojana) অনলাইনে ফর্ম ফিল আপ শুরু হয়ে গিয়েছে। তবে ১২ পাতার ফর্ম নিয়ে বহু উপভোক্তার মনে বেশ কিছু প্রশ্ন দেখা দিয়েছে। ফর্মে চাওয়া কোনও তথ্য না থাকলে অথবা সেই বিষয়ে না জানা থাকলে কী করতে হবে? অনেকের মনেই দেখা দিয়েছে এই প্রশ্ন। এবার তার জবাব দিলেন রাজ্যের নারী ও শিশু কল্যাণ দফতরের মন্ত্রী অগ্নিমিত্রা পাল (Agnimitra Paul)।

অন্নপূর্ণা যোজনার (Annapurna Yojana) ফর্ম ফিল আপ সংক্রান্ত নয়া আপডেট

অন্নপূর্ণা যোজনার আবেদনপত্রে আবেদনকারীর পরিবার সংক্রান্ত বেশ কিছু তথ্য চাওয়া হয়েছে। সেক্ষেত্রে কোনও তথ্য না থাকলে কিংবা সেই বিষয়ে না জানা থাকলে কী করতে হবে, এই নিয়ে সংশয়ে পড়েছেন অনেকে। এবার তাঁদের আশ্বস্ত করে বড় বার্তা দিলেন মন্ত্রী অগ্নিমিত্রা পাল।

এদিন তিনি বলেন, “১২ পাতার এই ফর্ম ডেটার জন্য। ফর্ম ফিল আপ না করতে পারলে অন্নপূর্ণা যোজনা পাওয়া যাবে না এমনটা নয়। আগামীদিনে আমরা এই রকম আরও প্রকল্প আনতে চলেছি, সেই কারণে এই ডেটা প্রয়োজন”।

আরও পড়ুনঃ কলকাতা পুরসভার নোটিশকে চ্যালেঞ্জ! বড় আর্জি নিয়ে হাইকোর্টের দ্বারস্থ অভিষেকের বাবা-মা

আবেদনপত্রে সব তথ্য দিতে না পারলে কী করতে হবে সেটাও জানিয়েছেন অগ্নিমিত্রা। তিনি বলেন, “যতখানি সম্ভব ফিল আপ করুন। না পারলে ‘নট অ্যাপ্লিকেবল’ লিখে দিন। আমরা বাকিটা দেখে নেব”।

প্রসঙ্গত, অন্নপূর্ণা যোজনার (Annapurna Yojana) ১২ পাতার ফর্ম দেখে অনেক উপভোক্তাই চিন্তায় পড়েছেন। যদিও মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন, এই ফর্ম বুঝতে অথবা পূরণ করতে যাদের সমস্যা হবে, তাঁদের বাড়ি বাড়ি গিয়ে সরকারি কর্মীরা সাহায্য করবেন। স্থানীয় বিধায়কদেরও এই বিষয়ে দায়িত্ব নিতে হবে বলে জানান তিনি।

Agnimitra Paul on Annapurna Yojana form fill up

একইসঙ্গে এদিন নবান্নের সাংবাদিক বৈঠক থেকে মুখ্যমন্ত্রী বলেন, “চিন্তা নেই। সব বৈধ উপভোক্তাই অন্নপূর্ণা যোজনার টাকা পাবেন”। গুজবে কান না দিয়ে আবেদনপত্র পূরণের বার্তা দিয়েছেন তিনি।