বাংলা হান্ট ডেস্কঃ প্রতিশ্রুতি মতোই রাজ্যে এসেছে অন্নপূর্ণা যোজনা। বিগত তৃণমূল সরকারের জমানায় লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের বদলে এসেছে এই প্রকল্প। এর আওতায় ইতিমধ্যেই ৩ হাজার টাকা করে পেতে শুরু করেছেন আবেদনকারীরা। যা নিয়ে খুশির হাওয়া রাজ্যে। তবে বাকি প্রকল্পগুলো (Government Scheme) নিয়ে কী সিদ্ধান্ত?
কবে থেকে চালু হচ্ছে বার্ধক্য ভাতা? Old Age Pension Scheme
নতুন সরকার ক্ষমতায় আসার পর থেকে বার্ধক্য ভাতা (Old Age Pension Scheme), বিধবা ভাতা, যুবসাথীর মতো প্রকল্পগুলি নিয়ে চর্চা শুরু হয়েছে। এবার এই নিয়ে বড় বার্তা দিল রাজ্যের নতুন সরকার। সম্প্রতি এই বিষয়ে রাজ্যের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন মন্ত্রী দিলীপ ঘোষ বলেন, ‘শীঘ্রই বার্ধক্য এবং বিধবা ভাতা দেওয়া শুরু হবে।’ শুধু তাই নয়, দিলীপবাবু আরও জানান, যুবকদের যে ভাতা দেওয়ার কথা, সেটাও শুরু হবে। তার জন্য সমীক্ষা চলছে।
যদিও এবারে বিধবা এবং বার্ধক্য ভাতা প্রকল্প কী ভাবে বাস্তবায়িত হবে, কত টাকা মিলবে সেসব বিষয়ে কোনো কথা বলেননি দিলীপ ঘোষ। উল্লেখ্য, আগের সরকারের আমলে ১০০০ টাকা করে ভাতা দেওয়া হত এই দুই প্রকল্পের ক্ষেত্রে। সেই পরিমাণ অনুদানই দেওয়া হবে কী না নাকি তা বাড়ানো হবে, সে বিষয়ে কিছু জানাননি মন্ত্রী।

আরও পড়ুন: স্বাস্থ্য-অর্থ-শিক্ষাসহ গুরুত্বপূর্ণ দফতরে কারা? বিজেপির সম্ভাব্য মন্ত্রিসভার তালিকা ঘিরে জোর জল্পনা
উল্লেখ্য, পূর্ববর্তী সরকারের আমলে নির্দিষ্ট বয়স পার হলে লক্ষ্মীর ভাণ্ডারের আওতায় থাকা মহিলারা বার্ধক্য ভাতার সুবিধা পেতেন। ৬০ বছর বয়স হলে ‘লক্ষ্মীর ভাণ্ডার’ প্রাপকরা বার্ধক্য ভাতার সুবিধা পেতেন। সম্প্রতি মন্ত্রী অগ্নিমিত্রা পাল সম্প্রতি অগ্নিমিত্রা পাল জানিয়েছেন, অন্নপূর্ণা যোজনার যাঁরা উপভোক্তা হবেন, তাঁরা সকলেই ৬০ বছর বয়সের পরে বার্ধক্য ভাতার আওতায় চলে আসবেন।













