আর নয় ‘অ্যাডভান্স টিপ’, যাত্রীদের স্বস্তি দিয়ে কড়া অ্যাকশন সরকারের, বড় ঝটকা পেল Ola-Uber

Published on:

Published on:

Government takes action to provide relief to passengers in case of cab booking.
Follow

বাংলা হান্ট ডেস্ক: এবার একটি অত্যন্ত বড় আপডেট সামনে এসেছে। মূলত, সরকার এমন একটি পদক্ষেপ গ্রহণ করছে যেটি প্রত্যক্ষভাবে প্রভাবিত করবে ওলা, উবের ও র‍্যাপিডোর মতো ক্যাব বুকিং (Cab Booking) সংস্থাগুলিকে। প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে যে, সরকার (Government) কেন্দ্রীয় উপভোক্তা বিষয়ক মন্ত্রক এবং কেন্দ্রীয় উপভোক্তা সুরক্ষা কর্তৃপক্ষ (CCPA)-এর মাধ্যমে, সমস্ত ক্যাব অ্যাগ্রিগেটরদের রাইড বুক করার আগে ‘অ্যাডভান্স টিপ’ (Advance Tips) নেওয়া দ্রুত বন্ধ করার জন্য কঠোর নির্দেশ জারি করেছে।

যাত্রীদের (Cab Booking) স্বস্তি দিয়ে কড়া অ্যাকশন সরকারের:

ইতিমধ্যেই বিষয়টির পরিপ্রেক্ষিতে CCPA প্রধান এবং উপভোক্তা বিষয়ক সচিব নিধি খারে জানিয়েছেন যে, সরকার তার সিদ্ধান্তে স্পষ্ট করেছে, রাইড নিশ্চিত করার আগে গ্রাহকদের কাছ থেকে অতিরিক্ত টিপ চাওয়া একটি আনফেয়ার ট্রেড প্র্যাকটিস। যা ডার্ক প্যাটার্নের আওতায় পড়ে।

Government takes action to provide relief to passengers in case of cab booking.

সংস্থাগুলি যাত্রীদের বেশি টাকা দিতে চাপ দেয়: জানিয়ে রাখি যে, ডার্ক প্যাটার্ন ব্যবহার করে ক্যাব সংস্থাগুলি দ্রুত ক্যাব পাওয়ার জন্য যাত্রীদের ওপর অযাচিতভাবে বেশি টাকা চাপিয়ে দেয়। নতুন সরকারি নির্দেশ অনুযায়ী, টিপ দেওয়া সম্পূর্ণভাবে যাত্রীর ইচ্ছার ওপর নির্ভর করে এবং এটি শুধুমাত্র রাইডের পরে তাঁর অভিজ্ঞতার ভিত্তিতেই দেওয়া যেতে পারে। অর্থাৎ, পরিষেবার মানের ওপর ভিত্তি করেই টিপ দেওয়া উচিত।

আরও পড়ুন: উৎসবের মরসুমে মিলবে স্বস্তি! দাম কমতে পারে ভোজ্য তেলের, প্রস্তুতি নিচ্ছে সরকার

উল্লেখ্য যে, মাত্র ২ দিন আগে CCPA অ্যাডভান্স টিপ নেওয়ার  জন্য র‍্যাপিডোকে ১০ লক্ষ টাকা জরিমানা করেছে। র‍্যাপিডো ছাড়াও CCPA জানিয়েছে যে, তারা উবের এবং ওলার বিরুদ্ধেও তদন্ত করবে। নিধি খারে জানিয়েছেন, ন্যাশনাল কনজিউমার হেল্পলাইনে ওলা, উবের ও র‍্যাপিডোর বিরুদ্ধে প্রচুর অভিযোগ এসেছে। অভিযোগগুলিতে বলা হয়েছে যে, এই ক্যাব সংস্থাগুলি রাইড শুরুর আগেই অ্যাডভান্স টিপ দাবি করে। শুধু তাই নয়, গ্রাহকদের ওপর এই চাপও দেওয়া হয় যে, টিপ না দিলে তাঁদের রাইড বুক করা হবে না। জানিয়ে রাখি যে, এর আগেও CCPA উবের, ওলা, র‍্যাপিডো এবং নাম্মা যাত্রী সহ বেশ কয়েকটি প্ল্যাটফর্মকে ডার্ক প্যাটার্ন বন্ধ করতে এবং ২০২৩ সালে রেগুলেশনের জন্য জারি করা নির্দেশিকা অনুসরণ করার নির্দেশ দিয়ে নোটিশ জারি করেছিল।

আরও পড়ুন: নোয়েলের আপত্তি খারিজ করেই বড় সিদ্ধান্ত! টাটা সন্সের চেয়ারম্যান পদে চন্দ্রশেখরনের পুনর্নিয়োগ

তদন্তে ডার্ক প্যাটার্নের ব্যবহার প্রকাশ পেয়েছে: বিষয়টির পরিপ্রেক্ষিতে সচিব নিধি খারে সংবাদমাধ্যমকে জানিয়েছেন, ‘আমাদের তদন্তে আরও দেখা গেছে যে এই সংস্থাগুলি ডার্ক প্যাটার্ন ব্যবহার করছে। এই বিষয়ে পুঙ্খানুপুঙ্খ তদন্ত ও শুনানির পরেই অ্যাডভান্স টিপ নিষিদ্ধ করার নির্দেশ জারি করা হয়েছে।’